বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

রাঙাডিতে রেল উড়ালপুল, জট কাটাতে পরিদর্শন

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬
রাঙাডিতে রেল উড়ালপুল, জট কাটাতে পরিদর্শন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বলরামপুর-বাঘমুণ্ডি রাজ্য সড়কের রাঙাডি এলাকায় প্রস্তাবিত রেল উড়ালপুল ও আন্ডারপাস তৈরির কাজ আরও এক ধাপ এগলো। এই প্রকল্পের চূড়ান্ত রূপরেখা তৈরির লক্ষ্যে আদ্রা রেলওয়ে ডিভিশন এবং পুরুলিয়া জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকেরা যৌথ ভাবে এলাকা পরিদর্শন করেন। বরাভূম স্টেশনের কাছে রাঙাডি জেসি-৪০ লেভেল ক্রসিং, সংশ্লিষ্ট রেলফটক এবং শ্যামনগর রেলগেট এলাকায় এই যৌথ পরিদর্শন চলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুরুলিয়ার এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে দীর্ঘ দিন ধরেই একটি উড়ালপুলের দাবি জানিয়ে আসছিলেন নিত্যযাত্রীরা। অভিযোগ ছিল, তৃণমূল জমানায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাবে প্রকল্পটি দীর্ঘদিন ধরে ফাইলবন্দি হয়ে আটকে ছিল। ফলে রেলগেটে দীর্ঘক্ষণ যানজটে আটকে ভোগান্তি পোহাতে হতো সাধারণ মানুষকে। সোমবারের এই পরিদর্শনের পর সেই জট কাটার ইঙ্গিত মেলায় আশার আলো দেখছেন এলাকার বাসিন্দারা। রেল ও জেলা প্রশাসন সূত্রে খবর, জমি চিহ্নিতকরণ, প্রয়োজনীয় ছাড়পত্র জোগাড় এবং আগামী দিনে নির্মাণকাজের প্রস্তুতি সম্পূর্ণ করাই ছিল এই যৌথ পরিদর্শনের মূল উদ্দেশ্য।
এ দিনের পরিদর্শক দলে প্রশাসনের একঝাঁক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বলরামপুর ব্লকের জয়েন্ট বিডিও অর্কদ্বীপ দত্ত, বলরামপুর থানার আইসি অর্ণব গুহ, ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক এবং বিদ্যুৎ দফতরের প্রতিনিধিরা। এ ছাড়াও জেলা পরিষদের ইঞ্জিনিয়ার এবং রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (ওপেন লাইন) প্রদীপ্ত দাস-সহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা এই নকশা চূড়ান্ত করার প্রক্রিয়ায় অংশ নেন। প্রশাসন সূত্রের খবর, সমস্ত জটিলতা কাটিয়ে দ্রুত কাজ শুরু করাই এখন মূল লক্ষ্য।