বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

রাণীনগরে ফের বড় সাফল্য! পিস্তল-সহ গ্রেফতার ১

প্রকাশিত: ১২ জুন, ২০২৬
রাণীনগরে ফের বড় সাফল্য! পিস্তল-সহ গ্রেফতার ১
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের রাণীনগরে আবারও বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন খবরের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে 7mm পিস্তল ও ৩ রাউন্ড গুলি-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রাণীনগর থানা। নেতৃত্বে ছিলেন নতুন ওসি সুরজিৎ হালদার।
রাণীনগর থানার রামচন্দ্রপুর মাঠ সংলগ্ন এলাকা থেকে গতকাল রাত আনুমানিক ১:৩০ মিনিটে, গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় নজরদারি চালাচ্ছিল পুলিশ। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তল্লাশিতে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে:   ১টি 7mm দেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা কার্তুজ । 
পুলিশ সূত্রে নাম জানা গেছে রেন্টু শেখ, তার বাড়ি রাণীনগর থানার রামচন্দ্রপুর এলাকাতেই। কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল, তা জানতে জেরা চলছে। রাণীনগর থানার ওসি সুরজিৎ হালদার বলেন, “সীমান্তবর্তী এলাকা বলে আমরা সবসময় সতর্ক। রাতের টহল জোরদার করা হয়েছে। গোপন খবর পেয়েই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এলাকায় কোনও অপরাধ বরদাস্ত করা হবে না।” 
এদিন ধৃত রেন্টু শেখকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। রাণীনগর থানা ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। আদালত ৫ দিনের হেফাজত মঞ্জুর করেছে।

ওসি সুরজিৎ হালদার কয়েক সপ্তাহ আগেই রাণীনগর থানায় দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়েই সীমান্ত এলাকায় কড়া নজরদারি শুরু করেন তিনি। তারপর থেকেই একের পর এক সাফল্য আসছে। স্থানীয়দের মতে, রাতের টহল বাড়ায় এলাকায় অপরাধ কমেছে।

আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে আনা হল, তার উৎস খুঁজছে পুলিশ। ধৃতের সঙ্গে আর কোনও চক্র জড়িত আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
রেন্টু শেখের বিরুদ্ধে আগের কোনও অপরাধের রেকর্ড আছে কি না, তাও যাচাই করা হচ্ছে।

এলাকাবাসী পুলিশের এই তৎপরতায় খুশি। অপরাধ দমনে এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছে রাণীনগর থানা।