বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

রেজিনগরে মুখ্যমন্ত্রীর জনসভা, ময়দান পরিদর্শনে প্রশাসন ও বিজেপি জেলা নেতৃত্ব

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬
রেজিনগরে মুখ্যমন্ত্রীর জনসভা, ময়দান পরিদর্শনে প্রশাসন ও বিজেপি জেলা নেতৃত্ব
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: আগামী ১০ জুলাই রেজিনগর বিধানসভার তাকিপুর হাই মাদ্রাসা ময়দানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনসভাকে ঘিরে তৎপরতা তুঙ্গে। সভা নির্বিঘ্নে করতে সোমবার ময়দান পরিদর্শন করলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক বিজেপি জেলা সভাপতিও।

এদিন তাকিপুর হাই মাদ্রাসা ময়দানে যান জেলা শাসক আর. অর্জুন, জেলা পুলিশ সুপার সচিন মক্কর এবং অতিরিক্ত জেলাশাসক (এল.আর.) আদিত্য বিক্রম মোহন হিরানী সহ প্রশাসনের অন্যান্য পদস্থ আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি মলয় মহাজন ও দলীয় নেতাকর্মীরা। 

গোটা এলাকা ঘুরে দেখে সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা। প্রবেশ ও বাহির পথ, মঞ্চের অবস্থান, দর্শকদের বসার ব্যবস্থা এবং জরুরি পরিষেবার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, জনসভায় কয়েক হাজার মানুষের সমাগম হতে পারে। সেই কথা মাথায় রেখে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ ও স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা বসানো ও ড্রোন দিয়ে নজরদারির পরিকল্পনাও রয়েছে।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর এই সভা রেজিনগর বিধানসভা এলাকার উন্নয়নের পাশাপাশি রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। আগামী দিনের উপনির্বাচনে বিজেপির প্রার্থীর নামও সম্ভবত এই মঞ্চ থেকেই ঘোষণা করা হতে পারে। সভা সফল করতে দলীয় কর্মী-সমর্থকরা ইতিমধ্যেই ময়দান প্রস্তুতির কাজে  নেমে পড়েছেন।