বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ফিরহাদকে পাশে নিয়ে রেজিনগরে মনোনয়ন জমা ঋতপন্থী হাবিব মাস্টারের

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফিরহাদকে পাশে নিয়ে রেজিনগরে মনোনয়ন জমা ঋতপন্থী হাবিব মাস্টারের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ জমজমাট রেজিনগর উপনির্বাচন। বুধবার মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের (ঋতপন্থী) প্রার্থী শফিউজ্জামান শেখ ওরফে হাবিব মাস্টার।
এদিন বহরমপুর প্রশাসনিক ভবনে মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন তিনি। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র তথা প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকার, বিধায়ক নিয়ামত শেখ আক্রুজ্জামান, প্রাক্তন পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি সহ জেলা নেতৃত্ব। কর্মী-সমর্থকদের ভিড়ে এদিন প্রশাসনিক ভবন চত্বরে উৎসবের মেজাজ ছিল।
মনোনয়নের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাবিব বলেন, "আমি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী।"
তাঁর প্রার্থীপদ নিয়ে এদিন সাফ বার্তা দেন উপস্থিত শীর্ষ নেতৃত্ব ফিরহাদ হাকিম বলেন, "হাবিব মাস্টারমশাই বেস্ট ক্যান্ডিডেট। উনি একজন শিক্ষক, ইয়ং, মানুষের পাশে থাকতে চান। রেজিনগরে যে অরাজকতা তৈরি হয়েছিল, তা থামাতে ওঁর মতো যোগ্য প্রার্থী আর নেই।"

হুমায়ুন কবীর প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের সাফ জবাব, "He is already been rejected। আমরা আসল তৃণমূল। হাবিব মাস্টারমশাই আমাদের অফিসিয়াল ক্যান্ডিডেট।" পাশাপাশি হুমায়ুনের মন্তব্যকে উস্কানিমূলক বলে তোপ দাগেন তিনি। বলেন, "হুমায়ুন বাবু যেভাবে ধর্মনিরপেক্ষতা নষ্ট করেন, তা কাঙ্খিত নয়। আমরা বার্তা দিতে চাই, আমরা ভারতীয়, আমরা সবাই একসাথে থাকব। এটাই তৃণমূলের নীতি।"