বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

রেজিনগরে বিজেপি এজেন্টের উপর হামলা

প্রকাশিত: ৭ জুন, ২০২৬
রেজিনগরে বিজেপি এজেন্টের উপর হামলা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ রেজিনগর বিধানসভার রামপাড়া এলাকার ধাওরাপাড়ায় এক বিজেপি এজেন্টের উপর হামলার অভিযোগ উঠেছে। আক্রান্ত ব্যক্তির নাম ইন্দ্রজিৎ রাজওয়ার। 
অভিযোগ, কিছু দুষ্কৃতী তাঁকে মারধর করে গুরুতরভাবে আহত করে, যার ফলে তাঁর মাথায় চোট লাগে।
স্থানীয় সূত্রের দাবি, হামলার পাশাপাশি বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

অভিযোগে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী-সমর্থকের নাম জড়ানো হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আহত ইন্দ্রজিৎ রাজওয়ার বর্তমানে বেলডাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে যে, ঘটনার পরও পুলিশ এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।
ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।