বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

রেজিনগরে সম্বর্ধনা অনুষ্ঠানে মলয় মহাজন, পাল্টা রাজনৈতিক তরজা তুঙ্গে

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬
রেজিনগরে সম্বর্ধনা অনুষ্ঠানে মলয় মহাজন, পাল্টা রাজনৈতিক তরজা তুঙ্গে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের রেজিনগরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন। অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি রেজিনগরকে ঘিরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মলয় মহাজন বলেন, “আমি মার খেতেও এখানে এসেছি, পারলে আসুন।” তবে একই সঙ্গে তিনি দাবি করেন, রেজিনগর ও গোটা মুর্শিদাবাদের সাধারণ মানুষ শান্তি ও সম্প্রীতি চান। তাঁর কথায়, “এখানে হিন্দু-মুসলিম বিভেদের রাজনীতি নয়, মানুষ শান্তিতে বসবাস করতে চায়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উন্নয়ন হওয়া উচিত।”

উল্লেখ্য, কয়েকদিন আগে রেজিনগরের কিছু বাসিন্দা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের দাবি নিয়ে মলয় মহাজনের সঙ্গে দেখা করেন। সেই সময় তিনি অভিযোগ করেছিলেন যে, রাজ্যের শাসকদল এবং স্থানীয় বিধায়ক এলাকার উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে পারেননি। পাশাপাশি তিনি ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে বক্তব্য রাখেন। তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে।

অন্যদিকে, নওদার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হুমায়ুন কবীরও একাধিক তীব্র মন্তব্য করেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে রেজিনগরের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে।

আগামী দিনে রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে সকলের। তবে সাধারণ মানুষের দাবি, রাজনৈতিক সংঘাত নয়, এলাকায় উন্নয়ন, শান্তি এবং সম্প্রীতির পরিবেশ বজায় থাকুক।