বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

সাগরদিঘিতে জাল লটারি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ২

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬
সাগরদিঘিতে জাল লটারি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ২
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: জাল লটারি বিক্রির অভিযোগে বড়সড় সাফল্য পেল সাগরদিঘি থানার পুলিশ। গোপন অভিযানে ১৫০টি জাল লটারি টিকিট সহ ২ জনকে গ্রেফতার করা হল।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ সরকারের নেতৃত্বে এবং এএসআই সাদেক মোল্লার তৎপরতায় মনিগ্রাম এলাকায় দুটি জায়গায় অভিযান চালানো হয়। ধৃতরা হলেন কালাম শেখ, বাড়ি মনিগ্রাম অঞ্চলের সাহেবনগর টিকটিকিপাড়া এবং আবু হেনা শেখ, বাড়ি মনিগ্রাম অঞ্চলের কিসমত গাদি এলাকায়।

 

তাদের কাছ থেকে প্রায় ১৫০টি জাল লটারির টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল পরিমাণ জাল টিকিট কোথা থেকে এল এবং কতদিন ধরে এই চক্র চলছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়।

আরও জেলা খবর