বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

সামসেরগঞ্জে গরু পাচার রুখল পুলিশ, ঝাড়খণ্ডের দুই যুবক গ্রেপ্তার 

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬
সামসেরগঞ্জে গরু পাচার রুখল পুলিশ, ঝাড়খণ্ডের দুই যুবক গ্রেপ্তার 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: নাকা তল্লাশিতে বড় সাফল্য সামসেরগঞ্জ থানার। ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে গরু পাচারের সময় হাতেনাতে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। সঙ্গে উদ্ধার হয়েছে ৬টি গরু এবং ১টি পিকআপ ভ্যান।

মঙ্গলবার গভীর রাতে পল্টন ব্রিজ এলাকায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় একটি পিকআপ ভ্যানকে সন্দেহ হলে থামানো হয়। তল্লাশি করতেই গাড়ির ভিতর থেকে ৬টি গরু পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন ঝাড়খণ্ডের চাচকি এলাকার বাসিন্দা আকমাল শেখ ও মনির শেখ। গরু পরিবহনের কোনও কাগজপত্র তাঁরা দেখাতে পারেননি। এরপরই গরু ও গাড়ি বাজেয়াপ্ত করে দু'জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, গরুগুলি সীমান্ত পেরিয়ে পাচারের উদ্দেশ্যেই আনা হচ্ছিল। এর পিছনে আরও কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতদের জেরা করা হচ্ছে।

পুলিশ সুপারের দাবি, গরু পাচার রোধে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা ও নজরদারি বাড়ানো হয়েছে। তারই ফল এই অভিযান।

উদ্ধার হওয়া গরুগুলিকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। বুধবার ধৃত আকমাল ও মনিরকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তদন্ত চলছে।