বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

সামশেরগঞ্জে ভুয়ো আধার তৈরী কেন্দ্রের হদিস! ল্যাপটপ-সহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
সামশেরগঞ্জে ভুয়ো আধার তৈরী কেন্দ্রের হদিস! ল্যাপটপ-সহ যুবক গ্রেফতার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বড়সড় ভুয়ো আধার চক্রের পর্দাফাঁস। বাইরের রাজ্যের আইডি দিয়ে জাল আধার বানানোর অভিযোগে গ্রেফতার সামিম আক্তার (৩০)। পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে পূর্ব দেবীদাসপুরে সামিমের বাড়িতে হানা দেয় সামশেরগঞ্জ থানার পুলিশ। বাড়ি থেকেই তাকে পাকড়াও করা হয়। তল্লাশিতে মিলেছে একটি ল্যাপটপ, ভিন রাজ্যের একাধিক পরিচয়পত্র, গুরুত্বপূর্ণ নথি ও আধার তৈরির সরঞ্জাম।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই সামিম বাইরের রাজ্যের আইডি জোগাড় করে বেআইনিভাবে আধার কার্ড বানাচ্ছিল। ল্যাপটপ আর উদ্ধার হওয়া সরঞ্জাম দিয়েই চলত পুরো কারবার। প্রাথমিক তদন্তে অনুমান, এর পিছনে বড় কোনও জাল নথি চক্র কাজ করছে।

ধৃতকে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে, কীভাবে আইডি সংগ্রহ হত।
কতদিন ধরে এই চক্র চলছিল এবং কতজনকে ভুয়ো আধার দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া ল্যাপটপ ও নথি ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

বুধবার ধৃত সামিম আক্তারকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।

স্থানীয়দের মতে, সামশেরগঞ্জ থানার এই অভিযান জালিয়াতি চক্রের বিরুদ্ধে বড় ধাক্কা। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের অনুমান, জেরায় আরও বড় র‍্যাকেটের হদিস মিলতে পারে।