বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

সরকারি স্কুলের সমস্যা মেটাতে বিশেষ উদ্যোগ শিলিগুড়িতে, পরিদর্শনে শংকর 

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬
সরকারি স্কুলের সমস্যা মেটাতে বিশেষ উদ্যোগ শিলিগুড়িতে, পরিদর্শনে শংকর 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে এবং সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে শিলিগুড়িতে। 

শনিবার শিলিগুড়ি পুরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডের শ্যামাপ্রসাদ প্রাইমারি শিক্ষামন্দির পরিদর্শনে গিয়ে এই আশ্বাস দেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শংকর ঘোষ।

এ দিন বিদ্যালয় চত্বর ঘুরে দেখার পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা করেন তিনি। পরিদর্শন শেষে শংকরবাবু বলেন, "আমাদের প্রধান লক্ষ্য হল সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস ফিরিয়ে আনা। সেই উদ্দেশ্যেই শহরের সরকারি স্কুলগুলির যাবতীয় সমস্যা চিহ্নিত করে দ্রুত তা সমাধানের সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া হচ্ছে।"

স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শহরের বেশ কিছু প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষকসংকট, পানীয় জলের সমস্যা এবং জরাজীর্ণ ভবনের মতো অভিযোগ উঠছিল। বিধায়কের এই ঘোষণার পর শিক্ষা মহল আশা করছে, এবার দ্রুত স্কুলগুলির ভোলবদল ঘটবে। এই রূপান্তর প্রক্রিয়ায় স্থানীয় পুরপ্রতিনিধি এবং স্কুল পরিচালন সমিতিকেও একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।