বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

পণের দাবিতে বধূকে অ্যাসিড ঢেলে খুনের চেষ্টা শান্তিপুরে, গ্রেফতার স্বামী

প্রকাশিত: ২২ জুন, ২০২৬
পণের দাবিতে বধূকে অ্যাসিড ঢেলে খুনের চেষ্টা শান্তিপুরে, গ্রেফতার স্বামী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর: পণের দাবি মেটাতে না পারায় এক গৃহবধূকে অ্যাসিড ঢেলে খুনের চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। আক্রান্ত বছর তেইশের ওই তরুণী বর্তমানে সঙ্কটজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করলেও শ্বশুর, শাশুড়ি ও ননদাই পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই ওই তরুণীর ওপর পণের দাবিতে চাপ সৃষ্টি করা হচ্ছিল। তাঁর বাবা পেশায় দিনমজুর হওয়ায় শ্বশুরবাড়ির দাবি মতো সম্পূর্ণ পণ দেওয়া সম্ভব হয়নি। এর ওপর পরপর দু’টি কন্যাসন্তানের জন্ম দেওয়ায় তরুণীর ওপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায় বলে অভিযোগ। শারীরিক ও মানসিক নির্যাতনের চরম সীমায় পৌঁছে রবিবার ওই গৃহবধূর শরীরে অ্যাসিড ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের।
সম্প্রতি ভোপালে পণের দাবিতে ত্বিষা শর্মা নামে এক তরুণীকে খুনের ঘটনায় তোলপাড় হয়েছে দেশ। সেই রেশ কাটতে না কাটতেই শান্তিপুরের এই ঘটনা প্রমাণ করল যে বধূ নির্যাতন কোনও ভৌগোলিক সীমানা মানে না। রবিবার রাতেই শান্তিপুর থানার পুলিশ মূল অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে। তবে বাকি তিন অভিযুক্ত এখনও গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসাধীন তরুণীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।