বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

শর্মাপাড়ায় পানীয় জলের পাইপলাইন কাজ ঘুরে দেখলেন বিধায়ক সুব্রত

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
শর্মাপাড়ায় পানীয় জলের পাইপলাইন কাজ ঘুরে দেখলেন বিধায়ক সুব্রত
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: বছরের পর বছর ধরে পানীয় জলের কষ্টে ভুগছিল বহরমপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শর্মাপাড়া। এবার সেই সমস্যা মেটাতে এলাকায় পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। শনিবার সকালে সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন বিধায়ক সুব্রত মৈত্র ওরফে কাঞ্চন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শর্মাপাড়ায় দীর্ঘদিন কোনো স্থায়ী জলের ব্যবস্থা ছিল না। নিত্যদিন রেললাইন পেরিয়ে মধুপুর থেকে জল আনতে হতো বাসিন্দাদের। ২০২১ সালে বিধায়ক হওয়ার পর সুব্রত মৈত্র এই এলাকায় জলের ব্যবস্থার উদ্যোগ নিয়েছিলেন। অভিযোগ, তখনকার পৌর চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি সেই কাজে বাধা দেন।

সম্প্রতি রাজ্যে বিজেপি সরকার গঠনের পর ফের উদ্যোগী হন বিধায়ক। তাঁর তৎপরতায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও বহরমপুর পৌরসভার যৌথ উদ্যোগে শর্মাপাড়ায় পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে।

শনিবার PHE-এর ইঞ্জিনিয়ার ও পৌরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে সরেজমিনে এলাকায় যান বিধায়ক। কাজের অগ্রগতি দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের অসুবিধার কথাও শোনেন।

পাইপলাইনের কাজ শেষ হলে দীর্ঘদিনের জলকষ্ট দূর হবে বলে আশা করছেন শর্মাপাড়ার মানুষ। নিয়মিত নিরাপদ পানীয় জল পাওয়ার স্বপ্ন এবার পূরণ হতে চলেছে বলেই মনে করছেন এলাকাবাসী।

আরও জেলা খবর