বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

শিলিগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬
শিলিগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের ভবসিন্ধু কলোনিতে ঘটে গেল এক অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক দুর্ঘটনা। ঘরের ভেতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু হলো মা ও ছেলের। বুধবার সন্ধ্যায় ভক্তিনগর থানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম প্রমিলা রায় (৫৫) এবং তাঁর বড় ছেলে রাজু রায় (২৭)। প্রমিলাদেবী দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে (প্যারালাইসিস) আক্রান্ত ছিলেন এবং তিনি একজন বিশেষ ভাবে সক্ষম মহিলা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ঘরের ভেতর কোনো বৈদ্যুতিক তার বা সরঞ্জামে আচমকাই শর্ট সার্কিট হয়। পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার কারণে প্রমিলাদেবী নিজেকে বাঁচিয়ে সরিয়ে নেওয়ার সুযোগ পাননি এবং মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে ছটফট করতে দেখে এবং বিপদের হাত থেকে বাঁচাতে বড় ছেলে রাজু রায় দ্রুত এগিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত, মাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন এবং ঘটনাস্থলেই মা ও ছেলে দুজনেই সংজ্ঞাহীন হয়ে পড়েন।

পরবর্তীকালে পরিবারের অন্য সদস্য এবং প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি অসতর্কতার জেরে কীভাবে একটি পরিবারের দুটি তাজা প্রাণ নিভে গেল, তা ভেবেই শিউরে উঠছেন ভবসিন্ধু কলোনির বাসিন্দারা। ঘটনার জেরে গোটা এলাকায় নেমে এসেছে স্তব্ধতা।