বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মুখ্যমন্ত্রীকে অসম্মান, শিলিগুড়িতে গ্রেপ্তার একাদশের ছাত্র, পাঠানো হলো হোমে

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
মুখ্যমন্ত্রীকে অসম্মান, শিলিগুড়িতে গ্রেপ্তার একাদশের ছাত্র, পাঠানো হলো হোমে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: স্কুলের ক্লাসরুমের ভেতরেই খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি মাটিতে ফেলে চূড়ান্ত অবমাননা। শুধু তাই নয়, সেই ছবিতে লাথি মারা ও প্রস্রাব করার মতো কুরুচিকর আচরণের ভিডিও (Reels) বানিয়ে তা সমাজ মাধ্যমে পোস্ট করার গুরুতর অভিযোগ উঠল একাদশ শ্রেণির এক নাবালক পড়ুয়ার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়িতে। মঙ্গলবার রাতে পুলিশ ওই ছাত্রকে গ্রেপ্তার করেছে। বুধবার সকালে তাকে জলপাইগুড়ি জুভেনাইল আদালতে পেশ করা হলে বিচারক তাকে সরকারি হোমে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত ছাত্রটি শিলিগুড়ির একটি স্কুলের একাদশ শ্রেণিতে পড়ে। সম্প্রতি স্কুলের ভেতরেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি ছবি মাটিতে ফেলে সেটির ওপর লাথি মারে এবং প্রস্রাব করে সে। এই গোটা ঘটনার একটি ভিডিও বা ‘রিল’ তৈরি করে সে নিজের সমাজ মাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করে। ভিডিওটি ভাইরাল হতেই শিলিগুড়ি জুড়ে তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে। 

এমন নজিরবিহীন অবমাননার খবর ছড়াতেই মঙ্গলবার রাতে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা রাতেই ওই নাবালক পড়ুয়ার বাড়ির সামনে গিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। 
উত্তেজনা এতটাই চরম রূপ নেয় যে, পুলিশ যখন অভিযুক্ত ছাত্রটিকে উদ্ধার করে গাড়িতে তুলছিল, তখন উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে চারপাশ থেকে দেদার ডিম ছুড়তে থাকে।
পুলিশ কোনোমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই নাবালককে থানায় নিয়ে যায় এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে আইনি নিয়ম মেনে তাকে জলপাইগুড়ি জুভেনাইল জাস্টিস বোর্ডে (Juvenile Court) পেশ করা হয়। সেখানে বিচারক নাবালকের বয়স বিবেচনা করে জামিনের আবেদন নাকচ করে তাকে জুভেনাইল হোমে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনার পেছনে অন্য কারও প্ররোচনা বা কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি পুলিশ।