বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

শিলিগুড়িতে স্বামীর রহস্যমৃত্যু, গ্রেপ্তার স্ত্রী

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬
শিলিগুড়িতে স্বামীর রহস্যমৃত্যু, গ্রেপ্তার স্ত্রী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার ঢাকনিকাটায় কৃষ্ণেন্দু সরকার ওরফে গুড্ডু নামের এক ব্যক্তির রহস্যমৃত্যু হয়েছে। এই ঘটনায় তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ জুন ঢাকনিকাটা এলাকায় নিজের বাড়ি থেকেই কৃষ্ণেন্দুর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও, মৃতের মা ছেলের মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

 তাঁর দাবি, কৃষ্ণেন্দুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। এটি কোনো সাধারণ আত্মহত্যার ঘটনা নয়, বরং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।
ছেলের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত চেয়ে মৃতের মা প্রধাননগর থানায় তাঁর পুত্রবধূর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ কৃষ্ণেন্দুর স্ত্রী সোমা সরকার (৩১)-কে জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। 

বুধবার ধৃত সোমা সরকারকে আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে প্রধাননগর থানার পুলিশ।