বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

এক দিনের চিকিৎসায় সোয়া লাখ টাকার বিল! ধুন্ধুমার পরিস্থিতি

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬
এক দিনের চিকিৎসায় সোয়া লাখ টাকার বিল! ধুন্ধুমার পরিস্থিতি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পথ দুর্ঘটনায় জখম এক যুবকের এক দিনের চিকিৎসার বিল হল ১ লক্ষ ২৭ হাজার টাকা! এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল শিলিগুড়ির শিবমন্দিরের কদমতলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসার নামে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান রোগীর পরিজনেরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশ।সূত্রের খবর, গত বুধবার একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন বিশাল তামাং নামে এক যুবক। তাঁকে তড়িঘড়ি শিবমন্দির কদমতলা এলাকার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর পরিবারের অভিযোগ, মাত্র এক দিনের চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ১ লক্ষ ২৭ টাকা বিল করে। এর মধ্যে শুধুমাত্র এক্স-রে এবং কয়েকটি সেলাইয়ের খরচই ধরা হয়েছে আকাশছোঁয়া। এখানেই শেষ নয়, চিকিৎসকের ফি বাবদ এক দিনেই দাবি করা হয়েছে ৫০ হাজার টাকা।এই বিপুল অঙ্কের বিল দেখেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে 'বিল কারচুপি' এবং 'ডাকাতি'র অভিযোগ তুলে তাঁরা হাসপাতাল চত্বরেই বিক্ষোভ শুরু করেন। বচসা থেকে পরিস্থিতি দ্রুত হাতাহাতি এবং খণ্ডযুদ্ধের রূপ নেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে মাটিগাড়া থানার পুলিশ বাহিনী। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনার পর চরম ক্ষুব্ধ পরিবার বিশাল তামাংকে ওই বেসরকারি হাসপাতাল থেকে ছুটি করিয়ে নেন। চিকিৎসার জন্য তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (NBMCH) স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অস্বাভাবিক বিলের বিষয়ে এখনও কোনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।