বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বৃহস্পতিবার রাতে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি থেকে শিলিগুড়িগামী একটি দ্রুতগতির ভারী পণ্যবাহী লরি জিয়াগঞ্জের কাছে ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে ওই ব্যক্তি ছিটকে রাস্তার ওপর পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 
খবর পেয়ে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্ট এবং নিউ জলপাইগুড়ি (NJP) থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (NBMCH) পাঠিয়েছে। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।