বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

তারাপীঠে সুকান্ত, দিলেন পুজো

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬
তারাপীঠে সুকান্ত, দিলেন পুজো
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: রাজ্যে পালাবদলের পর আজ প্রথম বীরভূমের তারাপীঠ মন্দিরে সশরীরে উপস্থিত হলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন সকালেই ডালা ভর্তি ফুল ও প্রসাদী ডালা নিয়ে মা তারার গর্ব গৃহে প্রবেশ করে দীর্ঘক্ষন ধরে মা তারার পুজো দেন। নিজের পরিবারের পাশাপাশি সমগ্র পশ্চিমবাংলাবাসীর মঙ্গল কামনায় এদিন তিনি ভক্তি ভরে মা তারার পুজো দেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সাথে এদিন উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায়, বীরভূম সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়, মহিলা মোর্চার সভানেত্রী রেশমি দেশ সহ আরো অন্যান্য বিশিষ্ট নেতা ও নেতৃত্বরা।