বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ফের পুলিশি হেফাজতে সুমিত রায়, বাড়ল অস্বস্তি

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬
ফের পুলিশি হেফাজতে সুমিত রায়, বাড়ল অস্বস্তি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আইনি অস্বস্তি যেন কিছুতেই কমছে না। জমি দুর্নীতি, বালি কেলেঙ্কারি এবং সিম কার্ড প্রতারণার পর এবার চাকরির নামে প্রতারণা ও তোলাবাজির অভিযোগে তাঁকে নিজেদের হেফাজতে নিল গড়বেতা থানার পুলিশ। বুধবার মেদিনীপুর আদালতের নির্দেশে ফের পুলিশি লকআপে ঠাঁই হয়েছে তাঁর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গড়বেতা থানায় সুমিতের বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নামে বিপুল অর্থ আত্মসাৎ এবং তোলাবাজির সুনির্দিষ্ট অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তের স্বার্থেই এদিন তাঁকে আদালতে পেশ করে হেফাজতে চায় পুলিশ। এর আগে শালবনি থানার পুলিশ জমি দুর্নীতি মামলায় সুমিতকে নিজেদের হেফাজতে নিয়ে ম্যারাথন জেরা করেছিল। দফায় দফায় একাধিক মামলায় পুলিশি হেফাজত শেষে গত শনিবারই মেদিনীপুর আদালত সুমিতকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু জেল খাটার চার দিনের মাথাতেই ফের নতুন মামলায় পুলিশের জালে জড়ালেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে শাসক শিবিরের অত্যন্ত প্রভাবশালী এক নেতার আপ্তসহায়কের এভাবে একের পর এক দুর্নীতিতে নাম জড়ানো এবং ক্রমাগত পুলিশি হেফাজতে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বালি এবং সিম কার্ড জালিয়াতির পাশাপাশি এখন চাকরি চুরির মতো গুরুতর অভিযোগ সামনে আসায় সুমিত রায়ের ওপর যেমন চাপ বাড়ল, তেমনই জেলা রাজনীতিতেও শোরগোল পড়ে গিয়েছে।

আরও জেলা খবর