জেলা
তারাপীঠে বিজেপির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: তারাপীঠের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হল বিজেপি বীরভূম জেলা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান কর্মসূচি।
অনুষ্ঠানের শুভ সূচনার আগে বিজেপি নেতৃত্বরা তারাপীঠ মন্দিরে গিয়ে মা তারার পূজা ও আশীর্বাদ গ্রহণ করেন। এরপর অনুষ্ঠান ভবনে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা-সহ অন্যান্য বিজেপি বিধায়ক এবং দলের বিভিন্ন স্তরের বিশিষ্ট নেতৃত্ব।
দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা এবং কর্মীদের রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রশিক্ষিত করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ মহা অভিযান কর্মসূচির আয়োজন বলে জানা যায়।

