জেলা
সাফাই কর্মীদের সংবর্ধনা
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: কৌশিকী অমাবস্যার পর তারাপীঠ পরিষ্কারে যারা, সেই সাফাই কর্মীদের সংবর্ধনা
কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ ভক্তের সমাগমে তারাপীঠের রাস্তাঘাট ও আশপাশে জমেছিল বিপুল পরিমাণ আবর্জনা। দিনরাত পরিশ্রম করে সেই আবর্জনা পরিষ্কার করে তারাপীঠকে ফের পরিচ্ছন্ন করে তুলেছেন পুরুষ ও মহিলা সাফাই কর্মীরা।
তাঁদের এই পরিশ্রমের স্বীকৃতি দিতে বৃহস্পতিবার রামপুরহাট-তারাপীঠ উন্নয়ন পর্ষদের কার্যালয়ে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক ধ্রুব সাহার উদ্যোগে সাফাই কর্মীদের হাতে মা তারার ছবি, বস্ত্র ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। ফুলের মালা পরিয়ে তাঁদের সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ধ্রুব সাহা, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল ব্যানার্জি, অশোক ঘোষ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

