বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বেহাল তারাপুর হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী অর্জুন সিং, উন্নয়নের আশ্বাস

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬
বেহাল তারাপুর হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী অর্জুন সিং, উন্নয়নের আশ্বাস
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা তারাপুর হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের পরিবহণ ও শ্রম দফতরের মন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার সকালে হাসপাতাল চত্বরে পৌঁছে সামগ্রিক পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখেন তিনি।

এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রম দফতরের আধিকারিক, জেলা প্রশাসনের আধিকারিকরা এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব। নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার।

পরিদর্শনের সময় হাসপাতালের বেহাল দশা, পরিকাঠামোর অভাব এবং চিকিৎসা পরিষেবার বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীকে জানান স্থানীয়রা। হাসপাতালের সমস্যা তুলে ধরেন বিজেপি নেতা তথা সামসেরগঞ্জ বিধানসভার ২০২৬ সালের বিজেপি প্রার্থী ষষ্ঠী চরণ ঘোষ এবং বাম শ্রমিক নেতা মহম্মদ আজাদ।

হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। তাঁদের সমস্যা ও চিকিৎসা পরিষেবা নিয়ে অভিজ্ঞতার কথা শোনেন।

পরে মন্ত্রী অর্জুন সিং বলেন, "বর্তমানে দেশে ডবল ইঞ্জিন সরকার রয়েছে। তারাপুর হাসপাতালের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ মানুষ যাতে আরও ভালো চিকিৎসা পরিষেবা পান, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।"

একইসঙ্গে বিগত তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজ্যের পূর্বতন সরকার হাসপাতালগুলির উন্নয়নে গুরুত্ব দেয়নি।

মন্ত্রীর এই পরিদর্শনের পর নতুন করে আশায় বুক বাঁধছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, হাসপাতালের পরিকাঠামোর উন্নতি হলে সামসেরগঞ্জের বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন।

আরও জেলা খবর