বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

পুজোর মুখে ঠাকুরনগরে পারিবারিক ট্র্যাজেডি, বাবার লাঠির ঘায়ে মৃত গুণধর পুত্র

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬
পুজোর মুখে ঠাকুরনগরে পারিবারিক ট্র্যাজেডি, বাবার লাঠির ঘায়ে মৃত গুণধর পুত্র
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, গাইঘাটা: উৎসবের আলোয় যখন চারদিক সেজে উঠছে, ঠিক তখনই উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক পারিবারিক বিপর্যয়। মত্ত ছেলের লাগাতার অত্যাচার সহ্য করতে না পেরে বাবার চালানো লাঠির ঘায়ে মৃত্যু হল একমাত্র পুত্রের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তের স্বার্থে অভিযুক্ত বাবাকে আটক করেছে গাইঘাটা থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছেলের নাম সুমন বিশ্বাস। বয়স ৩০। পেশায় রংমিস্ত্রি ৷ পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, মদ্যপ অবস্থায় অন্যদিনের মতো সুমন এদিন বাড়িতেএসে  তাঁর বৃদ্ধ বাবা সুমন্ত বিশ্বাসের উপর চড়াও হন। শুরু হয় মারধর ও অত্যাচার। হৃদরোগে আক্রান্ত বৃদ্ধ বাবা আত্মরক্ষায় হাতের কাছে থাকা লাঠি দিয়ে ছেলেকে আঘাত করেন বলে তথ্য স্থানীয় সূত্রে। আর সেই আঘাতেই মাটিতে লুটিয়ে পড়েন সুমন। পরে তাঁর মৃত্যু হয় বলে দাবি প্রতিবেশীদের। অর্থাৎ মৃত যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মদ্যপ অবস্থায় বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানোর অভিযোগ ছিল। প্রায় প্রতিদিনই মদ খাওয়ার টাকা চেয়ে তিনি বাড়িতে তুমুল অশান্তি করতেন, টাকা না পেলে চলত ভাঙচুর। বুধবার বিকেলেও একই ভাবে মত্ত অবস্থায় বাড়িতে এসে তাণ্ডব শুরু করেন ওই যুবক।
অভিযোগ, এ দিন অত্যাচারের মাত্রা চরমে পৌঁছলে ধৈর্যের বাঁধ ভাঙে বৃদ্ধ বাবার। অতিষ্ঠ হয়ে ছেলেকে শাসন করতে তিনি লাঠি নিয়ে তেড়ে যান। সেই সময় লাঠির একটি জোরালো আঘাত যুবকের মাথায় লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবাকে আটক করে। পুজোর মুখে এমন ঘটনায় গোটা ঠাকুরনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও জেলা খবর