টোটোর সংঘর্ষে গুরুতর জখম তিনজন মহিলা যাত্রী
নিজস্ব প্রতিনিধি, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজগাছি মামুদপুর থেকে টোটো গাড়ি করে মন্তেশ্বর থানা মামুদপুর এক নম্বর অঞ্চলে অন্তর্গত মামুদপুর গ্রামে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে। সিজনা এলাকায় রাস্তার উপর গাছকাটা পড়ে থাকায় সন্ধ্যার সময় অন্ধকার হওয়ায় টোটো চালক ওই গাছটি দেখতে না পাওয়ায় টোটো গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা মারে। এই ঘটনায় আহত হয়, তিন মহিলা টোটো যাত্রী। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে আহত ব্যাক্তিদের মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য। কর্তব্যরত ডাক্তারবাবু দুজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেন। একজনের গুরুতর অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে রেফার করেন। সূত্র মারফত জানা গেছে, আহত ব্যাক্তিদের নাম কবিতা চ্যাটার্জি, বৃষ্টি চ্যাটার্জি, কৃষ্ণা চ্যাটার্জি। সকলের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার এলাকায়।

