বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

টুলুর ৯৩ কোটি টাকা, ৩০০ বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬
টুলুর ৯৩ কোটি টাকা, ৩০০ বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের পাহাড়প্রমাণ দুর্নীতির পর্দাফাঁস করে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানান, এই বিপুল সম্পত্তি একদিনে তৈরি হওয়া সম্ভব নয়, এর নেপথ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় ও যোগ ছিল। দুর্নীতির সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, টুলু মণ্ডলের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা মোট ৯৩ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। এ ছাড়াও নগদ ৫৩ লক্ষ টাকা, ২৬৮ গ্রাম সোনা, ৪০০ গ্রাম রুপো এবং ৬৩ গ্রাম প্ল্যাটিনাম উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে ৩টি টাকা গোনার মেশিন, কম্পিউটার ও পেনড্রাইভ। তল্লাশিতে ৮৩টি ট্রাক ও ডাম্পার এবং বিএমডব্লিউ, অডি-সহ মোট ২৪২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
এখানেই শেষ নয়, গোয়েন্দারা টুলুর মোট ২১টি স্থাবর সম্পত্তির খোঁজ পেয়েছেন। এর মধ্যে রয়েছে ৭টি বাড়ি, ১টি ফার্মহাউস, ২টি পেট্রল পাম্প, ১টি পার্কিং এরিয়া এবং ২টি ক্রাশার। সব মিলিয়ে প্রায় ৩০০ বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
শুভেন্দুর অভিযোগ, তৎকালীন সরকারের মদত ছাড়া এতদিন ধরে এত বড় দুর্নীতি চালানো অসম্ভব। এই চক্রের আসল মাথাদের খুঁজে বের করতে রাজ্য সরকার সব রকম পদক্ষেপ করবে বলে তিনি জানান।