বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে রৌদ্রছায়া

প্রকাশিত: ২১ জুন, ২০২৬
উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে রৌদ্রছায়া
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার ২১ জুন, মানবিক প্রকল্প “রৌদ্রছায়া” অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তীব্র গরমে জীবিকার তাগিদে রাস্তায় থাকা প্যাডেল চালিত রিকশাচালক ও ভ্যানচালকদের পাশে দাঁড়িয়ে তাঁদের ন্যূনতম স্বস্তি পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই কর্মসূচির আওতায় নতুনগঞ্জ বাজারে ১০০ জন, বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বরে ৫১ জন, মেমারিতে ৩০ জন এবং দেবীপুরে ২০ জন—মোট ২০১ জন রিকশা ও ভ্যানচালকের হাতে একটি করে ছাতা, একটি করে গামছা, দুটি করে ওআরএস প্যাকেট এবং একটি করে পানীয় জলের বোতল তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের সদস্যরা জানান, “রৌদ্রছায়া” শুধুমাত্র একটি প্রকল্প নয়, এটি শ্রমজীবী মানুষের প্রতি উৎসর্গ পরিবারের দায়বদ্ধতা, ভালোবাসা ও মানবিকতার এক বাস্তব প্রতিফলন। প্রখর রোদের মধ্যে প্রতিদিন জীবনসংগ্রামে লড়াই করে চলা এই মানুষদের সামান্য স্বস্তি পৌঁছে দেওয়ার মধ্যেই এই উদ্যোগের সার্থকতা নিহিত রয়েছে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে সহযোগিতা ও পরিশ্রমের মাধ্যমে এটিকে সফল করে তোলেন উৎসর্গ পরিবারের সদস্যবৃন্দ—রাহুল কুমার সিং, তন্ময় মাজি, শুভেন্দু মুখার্জী, রাজকুমার তামানিক, সৎপাল, রিনা কোনার, টুটু মুখার্জী, সীমা হাজরা, পিনাকি রক্ষিত, গার্গী পাল, রোজিনা পারভিন, অরিজিৎ রায়, অর্পণ রায় এবং দিব্যেন্দু দাস।  কর্মসূচিকে সফল করে তোলার জন্য উৎসর্গ পরিবারের সকল সদস্য-সদস্যা, শুভানুধ্যায়ী ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
এদিন সদস্যরা জানান, উৎসর্গ রিলিফ ফাউন্ডেশন সারা বছরই সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে থেকে মানবসেবামূলক কাজ করে চলেছে এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে।

উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের সম্পাদক দিব্যেন্দু দাস এই কর্মসূচির সাফল্যে সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, উৎসর্গ রিলিফ ফাউন্ডেশন সবসময় সমাজের অসহায় ও প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। পাশাপাশি তিনি সকলকে উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের পাশে থাকার আহ্বান জানান এবং মানবসেবা ও সমাজকল্যাণমূলক কাজে আরও বেশি সংখ্যক মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।

উৎসর্গ পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আহ্বান করে বলা হয় —মানবতার সেবায় এগিয়ে আসুন, সমাজসেবার এই যাত্রায় শামিল হোন।