বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ফাইল ছেড়ে ম্যাটে, যোগা দিবসে WBCADC বহরমপুরের স্ট্রেস-বাস্টার সেশন

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
ফাইল ছেড়ে ম্যাটে, যোগা দিবসে WBCADC বহরমপুরের স্ট্রেস-বাস্টার সেশন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ সরকারি নির্দেশিকা মেনে শুক্রবার WBCADC বহরমপুর প্রকল্পে বিশেষ যোগাশনের আয়োজন করা হল। প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর সলিল সুর রায় চৌধুরী নিজ উদ্যোগে যোগাভ্যাস করালেন।

শুক্রবার দুপুর ১২ টা নাগাদ প্রকল্পের কার্যালয়ে আয়োজিত এই সেশনে WBCADC-র সমস্ত অফিসার থেকে কর্মীগণ অংশগ্রহণ করেন। প্রায় আধ ঘণ্টা ধরে চলে যোগাভ্যাস। প্রাণায়াম, সূর্য নমস্কার সহ একাধিক আসন করানো হয়। ডক্টর রায় চৌধুরী বলেন, “যোগা শুধু শরীর নয়, মনকেও শান্ত রাখে। কাজের চাপ কমাতে এবং উৎপাদনশীলতা বাড়াতে নিয়মিত যোগা জরুরি।”  
যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়া। সরকারি নির্দেশিকা অনুযায়ী সব দপ্তরেই আজ যোগা দিবস পালন করা হচ্ছে। এবারের থিম: ‘যোগা ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ।’  
এদিন কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকে জানান, 'এই উদ্যোগে কাজের এনার্জি বেড়েছে'।  আগামী রবিবার ২১ জুন বিশ্ব যোগা দিবস পালনে উক্ত দপ্তরের সকলে ফের একত্রিত হবেন সকাল ৬:৩০ টা থেকে যোগাসন করার জন্যে।