জেলা
সাফাই কর্মীদের সংবর্ধনা
১৭ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: কৌশিকী অমাবস্যার পর তারাপীঠ পরিষ্কারে যারা, সেই সাফাই কর্মীদের সংবর্ধনা কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ ভক্তের সমাগমে তারাপীঠের রাস্তাঘাট ও আশপাশে জমেছিল বিপুল পরিমাণ আবর্জনা। দিনরাত পরিশ্রম করে সেই আবর্জনা পরিষ্কার করে তারাপীঠকে ফের পরিচ্ছন্ন করে তুলেছেন পুরুষ ও মহিলা সাফাই কর্মীরা। তাঁদের এই পরিশ্রমের স্বীকৃতি দিতে বৃহস্পতিবার রামপুরহাট-তারাপীঠ উন্নয়ন পর্ষদের কার্যালয়ে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক ধ্রুব সাহার উদ্যোগে সাফাই কর্মীদের হাতে মা তারার ছবি, বস্ত্র ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। ফুলের মালা পরিয়ে তাঁদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ধ্রুব সাহা, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল ব্যানার্জি, অশোক ঘোষ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধানমন্ত্রীর জন্মদিনে মা তারার মন্দিরে জ্বলে উঠল প্রদীপ
১৭ সেপ্টেম্বর, ২০২৬
নাবালিকা স্কুলছাত্রীর হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল, এসডিওকে স্মারকলিপি আদিবাসী অধিকার মঞ্চের
১৭ সেপ্টেম্বর, ২০২৬
ছুটি মঞ্জুর করতে ঘুষ, সিবিআইয়ের হাতে ধৃত রেল আধিকারিক
১৭ সেপ্টেম্বর, ২০২৬
ভাদু গানে সাইবার সচেতনতা, অভিনব উদ্যোগ আউশগ্রাম থানার
১৭ সেপ্টেম্বর, ২০২৬
মোবাইলের নেশা কাটাতে কচিকাঁচাদের ফুটবল মাঠে আনল স্কুল
১৭ সেপ্টেম্বর, ২০২৬
কোটি টাকা ফেললেই ডাক্তার, বর্ধমানে ফাঁস জালিয়াতির রেটচার্ট
১৭ সেপ্টেম্বর, ২০২৬
সালানপুরে ভোট পরবর্তী হিংসা, ধৃত প্রভাবশালী তৃণমূল প্রধান
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বাঁকুড়ার প্রতিটি ব্লকে তৈরি হবে ‘অমৃত সরোবর’
১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফিরহাদকে পাশে নিয়ে রেজিনগরে মনোনয়ন জমা ঋতপন্থী হাবিব মাস্টারের
১৬ সেপ্টেম্বর, ২০২৬
তৃণমূল কংগ্রেসের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি
১৬ সেপ্টেম্বর, ২০২৬
খুলল জঙ্গল, তবে পুজোতেই ভিড়ের আশা ডুয়ার্সে
১৬ সেপ্টেম্বর, ২০২৬

