বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

ফিটনেস নয়, দরকার ৪২ ইঞ্চির ভুঁড়ি! উত্তর ২৪ পরগনায় অভিনব ‘গণপতি ফুটবল’ ঘিরে হইচই

ফিটনেস নয়, দরকার ৪২ ইঞ্চির ভুঁড়ি! উত্তর ২৪ পরগনায় অভিনব ‘গণপতি ফুটবল’ ঘিরে হইচই

২০ আগস্ট, ২০২৬

নিজস্ব সংবাদদাতা: বাঙালির ‘সেরা’ খেলা ফুটবল। শীত-গ্রীষ্ম-বর্ষা, ফুটবল ছাড়া বাঙালির চলে না। আর বর্ষাকালের কাদা-মাঠে ফুটবল খেলার আনন্দই আলাদা। তবে উত্তর ২৪ পরগনার চাঁদপুরে এবার যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তা বোধহয় আগে কেউ কখনও দেখেনি। এই ফুটবলের সঙ্গে ফিটনেস বা সিক্স-প্যাকের দূর-দূরান্তের কোনও সম্পর্ক নেই। এখানে মাঠে নামার একমাত্র যোগ্যতার মাপকাঠি হলো মোটা হওয়া। সহজ কথায়, ভুঁড়ি না থাকলে এই খেলায় ‘নো এন্ট্রি’!তবে যেমন তেমন ভুঁড়ি হলে এখানে চলবে না। আয়োজকদের শর্ত অনুযায়ী, ফুটবলারদের ভুঁড়ির মাপ হতে হবে ফুটবলের মতোই গোলাকার এবং কমপক্ষে ৪২ ইঞ্চি! এখানেই শেষ নয়, রয়েছে বয়সের আরও একটি অদ্ভুত শর্ত। প্রতিযোগিতায় অংশ নিতে গেলে খেলোয়াড়ের বয়স হতে হবে ৪০ বছরের বেশি। এমনই এক মজার ‘গণপতি ফুটবল’ ম্যাচ ঘিরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক শোরগোল ও সাজো সাজো রব শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনার চাঁদপুর লেনিনগড় শিব মন্দির কমিটির উদ্যোগে আগামী ২৩ আগস্ট, রবিবার বিকেল ৪টেয় লেনিনগড় সুভাষ সঙ্ঘের মাঠে এই ‘গণপতি প্রদর্শনী ফুটবল’ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। মেদহীন ছিপছিপে চেহারার ফুটবলারদের ড্রিবলিং বা গতির লড়াই দেখতে অভ্যস্ত মানুষ এবার মাঠ মাতাতে দেখবেন ভারী চেহারার ‘গণপতি’দের। চারু চৌহদ্দির মাঠে মেদের এই অভিনব লড়াই দেখতে ইতিমধ্যেই স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

সম্পর্ক থেকে বেরোতে চাওয়ায় ‘ব্ল্যাকমেল’, শান্তিপুরে একাদশ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

সম্পর্ক থেকে বেরোতে চাওয়ায় ‘ব্ল্যাকমেল’, শান্তিপুরে একাদশ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

২০ আগস্ট, ২০২৬
২ টাকার টিকিটে বাধ্যতামূলক আধার-ফোন, প্রচারের অভাবে দুর্ভোগ

২ টাকার টিকিটে বাধ্যতামূলক আধার-ফোন, প্রচারের অভাবে দুর্ভোগ

২০ আগস্ট, ২০২৬
ছাত্রীদের দিয়ে গা টেপানোর অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীদের দিয়ে গা টেপানোর অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২০ আগস্ট, ২০২৬
খাদ্যনালীর সমস্যা,মুখ দিয়ে মলমূত্র বের হচ্ছিল ৯মাসের শিশুর কন্যার! বিধায়ক মৌমিতার হস্তক্ষেপ

খাদ্যনালীর সমস্যা,মুখ দিয়ে মলমূত্র বের হচ্ছিল ৯মাসের শিশুর কন্যার! বিধায়ক মৌমিতার হস্তক্ষেপ

১৯ আগস্ট, ২০২৬
গলসি বিধানসভায় সাংসদ কীর্তি এলে ‘আমি ডিম ছুড়বো’ বললেন বিধায়ক রাজু

গলসি বিধানসভায় সাংসদ কীর্তি এলে ‘আমি ডিম ছুড়বো’ বললেন বিধায়ক রাজু

১৯ আগস্ট, ২০২৬
আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার বার্তা সৌগত, শোভনের

আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার বার্তা সৌগত, শোভনের

১৯ আগস্ট, ২০২৬
অনলাইন গেমে প্রেমের ফাঁদ, উদ্ধার ৩ গৃহবধূ

অনলাইন গেমে প্রেমের ফাঁদ, উদ্ধার ৩ গৃহবধূ

১৯ আগস্ট, ২০২৬
বর্ধমানে রাহুল ও সোনিয়া গান্ধীর কুশপুতুল দাহ বিজেপির

বর্ধমানে রাহুল ও সোনিয়া গান্ধীর কুশপুতুল দাহ বিজেপির

১৯ আগস্ট, ২০২৬
একই পরিবারের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেওর-বৌদির, আহত ননদ 

একই পরিবারের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেওর-বৌদির, আহত ননদ 

১৮ আগস্ট, ২০২৬
মুর্শিদাবাদে শিল্পের নতুন দিগন্ত

মুর্শিদাবাদে শিল্পের নতুন দিগন্ত

১৮ আগস্ট, ২০২৬
বাউল শিল্পী পূর্ণদাসের জমি দখল, দ্বারস্থ জেলাশাসকের

বাউল শিল্পী পূর্ণদাসের জমি দখল, দ্বারস্থ জেলাশাসকের

১৮ আগস্ট, ২০২৬