বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

নতুন গেম শো নিয়ে ছোট পর্দায় ফিরছেন অনিল কাপুর

প্রকাশিত: ৯ জুন, ২০২৬
নতুন গেম শো নিয়ে ছোট পর্দায় ফিরছেন অনিল কাপুর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ছোটপর্দায় আবারও বড়সড় ধামাকা দিতে প্রস্তুত বলিউডের এভারগ্রিন তারকা অনিল কাপুর। ‘বিগ বস ওটিটি ৩’ এবং বিখ্যাত সিরিজ ‘২৪’-এর পর এবার টেলিভিশন চ্যানেলে একদম নতুন ঘরানার একটি রিয়্যালিটি শো নিয়ে ফিরছেন তিনি।
বিনোদন দুনিয়ার খবর অনুযায়ী, স্টার প্লাস (Star Plus) চ্যানেলে বিশ্বখ্যাত ব্রিটিশ গেম শো ‘দ্য ১% ক্লাব’ (The 1% Club)-এর ভারতীয় সংস্করণের সঞ্চালনা করতে চলেছেন তিনি।
এন্ডেমল শাইন ইন্ডিয়ার প্রযোজনায় তৈরি এই মেগা রিয়্যালিটি শো-টি হতে চলেছে টেলিভিশনের অন্যতম বড় নন-ফিকশন রিলিজ। এই কুইজভিত্তিক গেম শো-টির ফরম্যাট অন্যান্য প্রচলিত রিয়্যালিটি শোয়ের চেয়ে অনেকটাই আলাদা এবং আকর্ষণীয়। 
এখানে প্রতি সপ্তাহে নতুন প্রতিযোগী সাধারণ মানুষদের পাশাপাশি বিনোদন জগতের জনপ্রিয় তারকাদেরও বিশেষ অতিথি হিসেবে দেখা যেতে পারে।

ভেতরের খবর, মুম্বাইতে ইতিমধ্যেই এই শোয়ের প্রথম প্রমোশনাল ক্যাম্পেইনের শুটিং শুরু করে দিয়েছেন অনিল কাপুর। নির্মাতারা এমন একজন সঞ্চালক খুঁজছিলেন যার ব্যক্তিত্বে আভিজাত্য এবং সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার ক্ষমতা—দুটোই রয়েছে। সেই নিরিখে অনিল কাপুরের এনার্জি ও অভিজ্ঞতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেওয়া হয়েছে. আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চ্যানেলের পক্ষ থেকে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণা ও প্রোমো রিলিজ করা হবে। 
এই খবরের পর থেকেই প্রিয় অভিনেতাকে নতুন অবতারে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক।