১৯ বছর পর আবার পর্দায় ফিরছে শিবম
নিজস্ব প্রতিনিধি: ২০০৭ সালের ব্লকবাস্টার কাল্ট ক্রাইম ড্রামা 'আওয়ারাপন'-এর দীর্ঘ ১৯ বছর পর আবারও পর্দায় ফিরছে শিবম চরিত্রটি। মোহিত সুরির 'মার্ডার ২', কুনাল দেশমুখের 'জান্নাত ২' এবং বিক্রম ভাটের 'রাজ ৩'-এর মতো রোমান্টিক থ্রিলারে দুর্দান্ত অভিনয়ের পর, অভিনেতা ইমরান হাশমি আবারও মুকেশ ভাট ও বিশেষ ভাটের প্রযোজনা সংস্থা 'বিশেষ ফিল্মস'-এর সঙ্গে হাত মিলিয়েছেন সিক্যুয়েল 'আওয়ারাপন ২' (Awarapan 2)-এর জন্য।
সিনেমাটির ১৯তম বার্ষিকীতে নির্মাতারা এর প্রথম টিজার প্রকাশ করেছেন। ফের ফিরছে শিবম চরিত্রটি। 'আওয়ারাপন' সিনেমার শেষে ইমরান হাশমি অভিনীত 'শিবম' চরিত্রটি বন্দুকযুদ্ধে মারা যায় এবং স্বর্গে প্রেমিকা আলিয়ার (শ্রিয়া সরণ) সঙ্গে তার মিলন দেখানো হয়।
তবে নতুন টিজারে দেখা গেছে, শিবম অলৌকিকভাবে নিজের মৃত্যুকে ফাঁকি দিয়ে আবারও পৃথিবীতে ফিরে এসেছে।
টিজারের চমকপ্রদ ডায়লগব্যাকগ্রাউন্ডে ইমরানের কণ্ঠে শোনা যায় এক মনমাতানো ডায়লগ— "কিছু মানুষের গল্প তাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী শেষ হয় না। মাঝেমধ্যে তাদের গল্প অন্যদের জন্য লেখা হয়।"

