বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

এই বর্ষীয়ান অভিনেতার ড্রয়িংরুমে জমিয়ে আড্ডা প্রসেনজিতের

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
এই বর্ষীয়ান অভিনেতার ড্রয়িংরুমে জমিয়ে আড্ডা প্রসেনজিতের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: রূপোলি পর্দায় তাঁদের মুখোমুখি লড়াই মানেই একসময় সিনেমা হলে দর্শকদের হাততালি আর উত্তেজনার পারদ চরমে ওঠা। একজন যদি টলিউডের চিরসবুজ নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) হন, তবে অন্যজন টলিউডের সর্বকালের সেরা ‘ব্যাড বয়’ বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। পর্দায় তাঁদের নায়ক ভিলেনের সম্পর্ক থাকলেও, ক্যামেরার পেছনের বাস্তব জীবনে তাঁদের সমীকরণটা যে কতটা গভীর ও আবেগের, সম্প্রতি তারই এক মন ভালো করা ঝলক দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। সমস্ত ব্যস্ততা সরিয়ে সম্প্রতি বুম্বা সোজা পৌঁছে গিয়েছিলেন তাঁর প্রিয় ‘বিপ্লবদা’ এবং বৌদির বাড়িতে।
একেবারে ঘরোয়া পরিবেশে, ড্রয়িংরুমের চেনা সোফায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে চলল দুই তারকার জমিয়ে আড্ডা। সেই পুনর্মিলনের কিছু মিষ্টি মুহূর্ত প্রসেনজিৎ নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, বিপ্লব চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রীর মাঝে বসে হাসিমুখে পোজ দিচ্ছেন বুম্বাদা। ক্যাপশনে প্রসেনজিৎ লিখেছেন, “আজকের বিকেলটা কাটল আমার অত্যন্ত প্রিয় বিপ্লবদা আর বৌদির সঙ্গে। কত স্মৃতি, কত গল্প... অসাধারণ একটা সময়।”

টলিউডের সোনালী যুগের এই দুই অভিনেতার একসঙ্গে ফ্রেম শেয়ার করা দেখে নস্টালজিক হয়ে পড়েছেন আপামর বাঙালি সিনেমাপ্রেমীরা। ‘অমর সঙ্গী’ থেকে শুরু করে নব্বইয়ের দশকের অজস্র সুপারহিট বাণিজ্যিক ছবিতে প্রসেনজিতের বিপরীতে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বিপ্লব চট্টোপাধ্যায়। পর্দায় বিপ্লববাবুর সেই চেনা সংলাপ আর ক্রুর হাসির জবাবে প্রসেনজিতের মারকাটারি অ্যাকশন আজও সিনেপ্রেমীদের মনে টাটকা। তবে বয়সজনিত কারণে এখন অভিনয় থেকে কিছুটা দূরেই থাকেন বিপ্লব চট্টোপাধ্যায়।সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

 অনুরাগীদের অনেকেই লিখেছেন, টলিউডের এই দুই স্তম্ভের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক বর্তমান প্রজন্মের অভিনেতাদের কাছে এক বড় শিক্ষা। ব্যস্ত শিডিউলের মধ্যেও ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেতাদের এভাবে খোঁজ নেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোর জন্য প্রসেনজিতের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।