বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তদন্তে পিএমও-র হস্তক্ষেপ

প্রকাশিত: ১১ জুন, ২০২৬
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তদন্তে পিএমও-র হস্তক্ষেপ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: অকালেপ্রয়াত জনপ্রিয় বাঙালি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে এবার সরাসরি পদক্ষেপ করল দেশের প্রধানমন্ত্রীর দফতর (PMO)। গত ২৯ মার্চ ওড়িশার তালসারি সৈকতে শুটিং চলাকালীন এই অভিনেতার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছিল। এবার সেই মামলারই গুরুত্ব বিবেচনা করে পিএমও-র পক্ষ থেকে ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর (CMO) এবং রাজ্যের মুখ্যসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ঘটনার পূর্ণাঙ্গ পর্যালোচনার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) বা সর্বভারতীয় চলচ্চিত্র কর্মী সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত এই বিষয়ে প্রধানমন্ত্রীর দফতরে একটি লিখিত অভিযোগপত্র জমা দেন। সেই চিঠিতে শুটিং সেটে চরম গাফিলতি ও সুরক্ষাবিধির অভাবকে অভিনেতার মৃত্যুর জন্য দায়ী করা হয়েছিল। অভিযোগপত্রটি খতিয়ে দেখার পরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওড়িশা প্রশাসনকে এই নির্দেশ পাঠানো হয়।
উল্লেখ্য, ওড়িশার বালেশ্বর জেলার তালসারি সমুদ্র সৈকতে একটি ধারাবাহিকের শুটিং করার সময় দুর্ঘটনাটি ঘটেছিল। অভিযোগ ওঠে, কোনো রকম সুরক্ষাকবচ বা স্থানীয় পুলিশ-প্রশাসনের আগাম অনুমতি ছাড়াই বিপজ্জনক এলাকায় শুটিং চালাচ্ছিল প্রযোজনা সংস্থা। 
ঘটনার জেরে অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ওড়িশা পুলিশে এফআইআর (FIR) দায়ের করেন, যেখানে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় চরম গাফিলতির উল্লেখ করা হয়েছে। এবার খোদ প্রধানমন্ত্রীর দফতর থেকে সরাসরি চিঠি পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ায়, এই হাইপ্রোফাইল মৃত্যু মামলার তদন্ত আরও গতি পাবে বলে মনে করছে চলচ্চিত্র মহল।