বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

মাকড়সার কামড়ে অসুস্থ রাজেশ শর্মা, কাটেনি উদ্বেগ

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬
মাকড়সার কামড়ে অসুস্থ রাজেশ শর্মা, কাটেনি উদ্বেগ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রাজেশ শর্মা। মঙ্গলবার রাতে সিনেপাড়ায় আচমকাই তাঁর এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। হাসপাতাল সূত্রে খবর, প্রবীণ এই অভিনেতা এখনও পুরোপুরি বিপন্মুক্ত নন। রক্তে শর্করার মাত্রার মারাত্মক ওঠানামা এবং অক্সিজেনের মাত্রা স্থিতিশীল না থাকায় চিকিৎসকেরা তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন।

জানা গিয়েছে, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে অভিনেতা প্রভাসের একটি সিনেমার শুটিং শেষ করার পর স্থানীয় টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলছিলেন রাজেশ। সেই সময় ঝোপঝাড়ের মাঝে একটি বিষাক্ত পোকা বা মাকড়সা তাঁর ডান পায়ে কামড়ে দেয়। প্রাথমিকভাবে তিনি বিষয়টি গুরুত্ব না দিলেও, কয়েক ঘণ্টার মধ্যেই পায়ে তীব্র যন্ত্রণা শুরু হয়। সেই অবস্থাতেই তিনি কলকাতায় ফিরে আসেন। তবে বিমানযাত্রার সময় পরিস্থিতি আরও জটিল হয়। শরীরে থাবা বসায় উচ্চ মাত্রার জ্বর এবং তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, রাজেশের ডান পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত সংক্রমণ অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে এবং আক্রান্ত স্থানে বড় বড় ফোসকা দেখা দিয়েছে। ডায়াবেটিসের কারণে শারীরিক জটিলতা আরও বৃদ্ধি পেয়েছে। রক্তে অক্সিজেনের মাত্রা (স্যাচুরেশন) কমে যাওয়ায় কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া হচ্ছে। ফুসফুসে রক্ত জমাট বাঁধার মতো কোনো বড় জটিলতা যাতে তৈরি না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। 
অভিনেতার এই কঠিন সময়ে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন টলিউডের ঘনিষ্ঠ বন্ধুরা। পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় দু’বেলা হাসপাতালে গিয়ে রাজেশের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুদীপা জানান, "ভেবেছিলাম হয়তো বড় বিপদ কেটে গিয়েছে। কিন্তু এখন চিকিৎসকদের সঙ্গে কথা বলে বুঝলাম, এখনও বিপদ পুরোপুরি কাটেনি। সুগার অত্যন্ত ওঠানামা করছে।" অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছে গোটা টলিপাড়া।

আরও বিনোদন খবর