বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর দেহ

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর দেহ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে ফের শোকের ছায়া। মাত্র ২২ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগালে। মুম্বইয়ের কাছে নালাসুপারা পূর্বের আচোলি এলাকার ‘সাই সন্তোষী’ ভবনের নিজস্ব ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ প্রাথমিক তদন্তে আত্মহত্যার সম্ভাবনার কথা জানালেও, মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও তদন্ত চলছে।

ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা নাগাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নালাসুপারার ওই ফ্ল্যাটে পরিবারের সঙ্গেই থাকতেন সঞ্চিতা। রবিবার বিকেলে তিনি নিজের শোওয়ার ঘরে ছিলেন। পরবর্তীতে পরিবারের লোকজন তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 
ইতিমিধ্যেই আচোলি থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর (ADR) মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সমাজমাধ্যমে ছিলেন সক্রিয় সঞ্চিতার এই আকস্মিক বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা। বিশেষ করে মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যেখানে তাঁকে হাসিমুখে দেখা গিয়েছিল। সেই প্রাণোচ্ছ্বল তরুণীই যে এমন চরম পথ বেছে নেবেন, তা ভাবতেও পারছেন না তাঁর সহকর্মীরা। ইনস্টাগ্রামে তাঁর শেষ পোস্টে শোকপ্রকাশ করেছেন টেলিভিশন ইন্ডাস্ট্রির অনেকে।
অল্প বয়সেই গ্ল্যামার দুনিয়ায় নিজের পরিচিতি তৈরি করেছিলেন সঞ্চিতা। জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-তে অভিনয় করে তিনি পরিচিতি পান। টেলিভিশন ছাড়াও মনোজ বাজপেয়ীর সঙ্গে ‘সাইলেন্স ২’ এবং ভিকি কৌশলের ছবি ‘ছাবা’-তেও তিনি কাজ করেছিলেন। এই ঘটনার পেছনে কোনো ব্যক্তিগত কারণ বা মানসিক অবসাদ দায়ী কি না, তা খতিয়ে দেখতে তদন্ত করছে মুম্বই পুলিশ।