বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

আদালতে কাঁপছিলেন সঞ্জয় দত্ত, মিডিয়া আমাকে ভিলেন বানিয়েছিল: অকপট সরকারি আইনজীবী উজ্জ্বল

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬
আদালতে কাঁপছিলেন সঞ্জয় দত্ত, মিডিয়া আমাকে ভিলেন বানিয়েছিল: অকপট সরকারি আইনজীবী উজ্জ্বল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলায় অবৈধ অস্ত্র রাখার দায়ে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের গ্রেফতারি এবং জেল হেফাজতের ঘটনা ভারতীয় বিচারব্যবস্থার ইতিহাসে অন্যতম চর্চিত বিষয়। আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্রে অস্ত্র রাখার অভিযোগে সে সময় দেশের তাবড় তাবড় আইনজীবীরা সঞ্জয়ের হয়ে সওয়াল করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি, অভিনেতাকে যেতে হয়েছিল শ্রীঘরে। সম্প্রতি সেই হাই-প্রোফাইল মামলার স্মৃতিচারণ করতে গিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন তৎকালীন বিশেষ সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম। তিনি জানান, রায়ের দিন আদালতের ভেতরে ভয়ে কাঁপছিলেন সঞ্জয়, অথচ বাইরে সংবাদমাধ্যম নিকমকেই খলনায়ক হিসেবে তুলে ধরেছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উজ্জ্বল নিকম জানান, সঞ্জয় দত্তের শাস্তির দাবিতে তিনি আদালতে যে কঠোর অবস্থান নিয়েছিলেন, তা সংবাদমাধ্যম ভালোভাবে নেয়নি। তাঁর কথায়, “সঞ্জয় দত্ত যতবার কাঁদতেন, মানুষ তার জন্য আমাকেই দায়ী করত। মিডিয়া কোনো মানুষের সম্পর্কে জনমানসে একটি নির্দিষ্ট ধারণা তৈরি করে দিতে পারে। রায় ঘোষণার দিন আদালত যখন তাঁকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়, তখন সঞ্জয় স্বভাবতই অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি এতদিন জামিনে বাইরে ছিলেন, কিন্তু আদালতের ওই নির্দেশের পর তাঁকে সরাসরি হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।”
উজ্জ্বল নিকম জানান, সঞ্জয় দত্তের মতো একজন প্রভাবশালী তারকার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানোর ঘোর বিরোধী ছিলেন তিনি। আইনের চোখে সবাই সমান, এই নীতিতে অবিচল থেকে তিনি অভিনেতার সর্বোচ্চ শাস্তির জন্য সওয়াল করেছিলেন। যদিও তৎকালীন সময়ে সাধারণ মানুষ এবং সংবাদমাধ্যমের একটি বড় অংশ সঞ্জয়ের প্রতি সহানুভূতিশীল হয়ে সরকারি আইনজীবীর দিকেই আঙুল তুলেছিল। তা সত্ত্বেও আইনি লড়াইয়ে বিন্দুমাত্র আপস করেননি এই দুঁদে আইনজীবী।

আরও বিনোদন খবর