বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

প্রতারণা ও হুমকির মামলায় ধাক্কা খেলেন সোহম

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬
প্রতারণা ও হুমকির মামলায় ধাক্কা খেলেন সোহম
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ সিনেমা তৈরির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বালুরঘাট জেলা আদালত। বুধবার আদালতের অতিরিক্ত ও দায়রা বিচারক মানস বসু এই রায় দেন। ফলে আইনি লড়াইয়ে ফের বড়সড় অস্বস্তিতে পড়লেন টলিউডের এই পরিচিত মুখ।

কী ঘটেছিল?
আদালত সূত্রে জানা গিয়েছে, বালুরঘাটের মঙ্গলপুর এলাকার বাসিন্দা তথা চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস অভিনেতার বিরুদ্ধে বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ওই ব্যবসায়ীর অভিযোগ ছিল, ২০১৮ সালে একটি সিনেমায় মূল চরিত্রে অভিনয়ের জন্য সোহমকে দফায় দফায় মোট ১৫ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। কিন্তু টাকা নেওয়ার পরেও তিনি শ্যুটিংয়ে আসেননি এবং ছবি তৈরিতে টালবাহানা করতে থাকেন। পরবর্তীকালে প্রযোজক নিজের আর্থিক অনটনের কথা জানিয়ে টাকা ফেরত চাইলে সোহম নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে উল্টে হুমকি দেন বলে অভিযোগ।
আইনি পদক্ষেপ ও আদালতের রায়
এই ঘটনার প্রেক্ষিতেই গ্রেফতারি এড়াতে সোহম চক্রবর্তীর আইনজীবী বালুরঘাট আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। বুধবার সেই মামলার শুনানিতে সরকার পক্ষের আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জামিনের বিরোধিতা করেন। দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক মানস বসু অভিনেতার জামিনের আর্জি খারিজ করে দেন।
রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক আবহাওয়া বদল হতেই একের পর এক আইনি জটিলতায় জড়াচ্ছেন প্রাক্তন এই তারকা বিধায়ক। এর আগে কলকাতায় তাঁর বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার মামলাও দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে বালুরঘাট আদালতের এই রায়ের পর অভিনেতার পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।