বিনোদন
রকি ভাইয়ের ‘টক্সিক’ছবির প্রথম গান ‘তাবাহি’মুক্তি পেল
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ কেজিএফ (KGF) খ্যাত কন্নড় সুপারস্টার যশের আগামী ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ (Toxic: A Fairytale for Grown-ups) নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আগামী অগস্টে ছবিটি মুক্তি পাওয়ার কথা। তার আগেই আজ, ৮ জুলাই মুক্তি পেল এই ছবির প্রথম গান ‘তাবাহি’(Tabaahi)। গানটিতে যশ এবং কিয়ারা আদভানির রসায়ন ও বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।রুমি-র কবিতা ছুঁয়ে গান প্রকাশ যশেরআজ সোশ্যাল মিডিয়ায় গানের লিঙ্ক শেয়ার করে যশ সুফি কবি রুমি-র একটি বিখ্যাত উক্তি উদ্ধৃত করেন।
তিনি লেখেন, "ভালো আর মন্দের ধারণার ওপারে একটা মাঠ আছে। আমি সেখানেই তোমার সঙ্গে দেখা করব।" গানটি একাধিক ভাষায় মুক্তি পেয়েছে।
কেমন হল ‘তাবাহি’র ভিডিও? গানটির ব্যাকগ্রাউন্ডে রয়েছে বিশাল ক্যানভাস এবং গ্র্যান্ড সিনেমাটিক সেটআপ। ভিডিওতে যশ এবং কিয়ারাকে অত্যন্ত আবেগঘন ও প্যাশনেট অবতারে দেখা গেছে। ব্যাকগ্রাউন্ডে ইলেকট্রিক গিটারের সুর এবং অর্কেস্ট্রার ব্যবহার গানটিতে একটি বিধ্বংসী ও তীব্র অনুভূতি (destructive feel) তৈরি করেছে।নেটিজেনদের তীব্র সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়াগানটি মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের প্রতিক্রিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল অনুরাগী যেখানে যশ-কিয়ারার লুক এবং ভিজ্যুয়ালের প্রশংসা করছেন, অন্যদল আবার তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।
সমালোচনা করে এক নেটিজেন লিখেছেন, "এটা কবীর সিং ছবির ‘বেখায়ালি’গানের সস্তা নকল ছাড়া আর কিছুই নয়।" অন্য এক ক্ষুব্ধ ইউজার লিখেছেন, "কেজিএফ-এর পর এটা একটা বিপর্যয়। একটা ব্লকবাস্টার দেওয়ার পর অহংকার তৈরি হলে এটাই হয়। এই ছবি পুরো পরিবার বা বাচ্চাদের নিয়ে দেখার মতো নয়, বক্স অফিসে এটা একেবারেই চলবে না।"

