বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হাল ছেড়ো না

চাকরি ছেড়ে চা বিক্রি, আয় মাসে লক্ষাধিক

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬
চাকরি ছেড়ে চা বিক্রি, আয় মাসে লক্ষাধিক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: গতানুগতিক কর্পোরেট জীবনের একঘেয়েমি কাটিয়ে নিজের স্বপ্নকে তাড়া করার এক অনন্য নজির গড়লেন বেঙ্গালুরুর এক যুবক। ভালোবেসে মন দিয়ে কাজ করলে যে সাফল্য আসবেই, তা আরও একবার প্রমাণ করলেন তিনি। মাত্র কয়েক মাস আগেও মাসে ৩৮ হাজার টাকার চাকরি করা ওই যুবক আজ এক সফল ব্যবসায়ী। চাকরি ছেড়ে চায়ের স্টল খুলে সমস্ত খরচ বাদ দিয়ে এখন প্রতি মাসে ঘরে তুলছেন অন্তত এক লক্ষ টাকা। যুবকের এই সাহসিকতা ও ঝুঁকি নেওয়ার ক্ষমতার গল্প এখন সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি সংস্থায় চাকরি করলেও নিজের মনমতো কিছু করার পরিকল্পনা দীর্ঘদিনের ছিল ওই যুবকের। সেই ভাবনা থেকেই চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি একটি চায়ের স্টল শুরু করেন। বর্তমানে তাঁর স্টলে কাজের জন্য দু’জন কর্মচারীও রয়েছেন। তাঁর দোকানে সাধারণ এক কাপ চায়ের দাম মাত্র ১০ টাকা এবং স্পেশাল চায়ের দাম ২০ টাকা। সস্তা এবং সুস্বাদু হওয়ায় প্রতিদিন গড়ে অন্তত ৪০০ কাপ চা বিক্রি হয় তাঁর দোকানে। সেই হিসেবেই সমস্ত খরচ এবং কর্মচারীদের বেতন মিটিয়ে মাসে যুবকের নিট লাভ থাকছে এক লক্ষ টাকারও বেশি।
যুবকের এই অভাবনীয় সাফল্যের কথা প্রথম সামনে আনেন তাঁরই এক প্রতিবেশী। তিনি পুরো ঘটনাটি সমাজমাধ্যমের 'এক্স' হ্যান্ডেলে শেয়ার করতেই তা নেটিজেনদের নজর কাড়ে। অনেকেই যুবকের এই ঝুঁকি নেওয়ার ক্ষমতার প্রশংসা করেছেন। অনেকে আবার লিখেছেন, মনের মতো স্বাধীন পেশা বেছে নেওয়ার মধ্যেই আসল আনন্দ আর ভালোবাসা লুকিয়ে থাকে। আর সেই ভালোবাসার জোরেই আজ সফল এই যুবক। চাকরি না মেলায় যাঁরা হতাশায় ভুগছেন, এই ঘটনা তাঁদের কাছে এক মস্ত বড় অনুপ্রেরণা।