বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

তথ্য কমিশনের সদস্যপদ ছাড়লেন রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা 

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬
তথ্য কমিশনের সদস্যপদ ছাড়লেন রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে বড়সড় রদবদল। পশ্চিমবঙ্গের তথ্য কমিশনের (Information Commission) সদস্যপদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন আইপিএস (IPS) তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমার। মঙ্গলবার সরাসরি রাজ্যপাল আর এন রবির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। নবান্নের শীর্ষ আধিকারিকদের একাংশের মতে, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর সঞ্চিতা দেবীর এই পদত্যাগ কার্যত প্রত্যাশিতই ছিল।

প্রশাসনিক সূত্রের খবর, প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠবৃত্তের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ জমানায় তিনি রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এবং বর্তমানে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদও। স্বাভাবিকভাবেই, রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান বিজেপি সরকারের আমলে রাজীব-জায়ার পক্ষে এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থেকে কাজ করা মনস্তাত্ত্বিক ও রাজনৈতিকভাবে কঠিন ছিল। সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন নবান্নের অলিন্দের শীর্ষকর্তারা।
সঞ্চিতা কুমারের এই পদত্যাগের পর রাজ্য তথ্য কমিশনের এই শূন্য আসনে নতুন কাকে নিয়োগ করা হবে, তা নিয়ে ইতিমিধ্যেই জল্পনা শুরু হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, রাজ্যপাল এবং বর্তমান সরকারের উচ্চপর্যায়ের কমিটির আলোচনার মাধ্যমেই এই নতুন নাম চূড়ান্ত করা হবে। উৎসবের মরসুমের আগেই এই পদে নতুন কোনো বিশ্বস্ত এবং দক্ষ ব্যক্তিত্বকে আনা হতে পারে বলে নবান্ন সূত্রে ইঙ্গিত মিলেছে।

আরও হট টপিক