বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

আধার যাচাই না করালে দ্বিগুণ দামে রান্নার গ্যাস

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আধার যাচাই না করালে দ্বিগুণ দামে রান্নার গ্যাস
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রান্নার গ্যাসের সিলিন্ডার পেতে এবার আধার ভিত্তিক শনাক্তকরণ বা ই-কেওয়াইসি (e-KYC) বাধ্যতামূলক করতে চলেছে ইন্ডিয়ান অয়েল। অন্যথায়, বাজার দরে চড়া দামে কিনতে হবে ১৪.২ কেজির সিলিন্ডার। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার এই নতুন নির্দেশ ঘিরে ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে ডিলারদের জানানো হয়েছে, কোনো গ্রাহক যদি আধার যাচাই না করিয়ে গ্যাস সিলিন্ডার নিতে চান, তবে তা সংস্থাকে আলাদা করে জানাতে হবে। সে ক্ষেত্রে গ্রাহককে ভর্তুকিহীন বা বাজার দরে সিলিন্ডার কিনতে হবে। বিক্রেতাদের দাবি, আধার যাচাই না থাকলে একটি সিলিন্ডারের জন্য গ্রাহককে প্রায় ২০০০ টাকা পর্যন্ত গুনতে হতে পারে। অথচ কলকাতায় বর্তমানে এই গ্যাসের নির্ধারিত দাম ৯৬৮ টাকা। অর্থাৎ, ই-কেওয়াইসি না করালে গ্রাহককে প্রায় দ্বিগুণ দাম দিতে হবে। তবে আধার যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ থাকলে গ্রাহকেরা বর্তমান দামেই গ্যাস পাবেন।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা সূত্রে খবর, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই এই নয়া নিয়ম কার্যকর হতে চলেছে। তবে গ্যাস ডিলার বা বিক্রেতাদের একাংশের দাবি, নতুন এই নিয়ম পুরোপুরি চালু হতে চলতি সেপ্টেম্বরের শেষ বা আগামী অক্টোবরের শুরু হয়ে যেতে পারে। মূলত ভুয়ো গ্রাহক ছাঁটাই এবং রান্নার গ্যাসে কালোবাজারি রুখতেই এই কড়া পদক্ষেপ করা হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর ফলে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলিকে সিলিন্ডার সচল রাখতে দ্রুত গ্যাস এজেন্সিতে গিয়ে বা অনলাইনের মাধ্যমে আধার লিংক করাতে হবে।