বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

এবার কী বিধাননগর আদালতে যেতে হবে অভিষেককে?

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬
এবার কী বিধাননগর আদালতে যেতে হবে অভিষেককে?
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিজে (DJ) মামলায় ফের আইনি অস্বস্তি বাড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) সংগ্রহ নিয়ে সিআইডি (CID)-র সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। কিন্তু কলকাতা হাই কোর্টে সেই মামলার শুনানি ঘিরে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। সোমবার এই মামলার শুনানি হয়নি। মঙ্গলবারও আদৌ শুনানি হবে কি না, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।অন্য দিকে, নিম্ন আদালতের পূর্ব নির্দেশ অনুযায়ী মঙ্গলবারই অভিষেককে সশরীরে বিধাননগর আদালতে গিয়ে নিজের কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে। 

 

নিয়ম অনুযায়ী, নির্ধারিত সেই সময়ের আগে যদি হাই কোর্টে এই মামলার শুনানি না হয়, তবে উচ্চ আদালতে আবেদনের আর কোনও আইনি গুরুত্ব থাকে না। ফলে মঙ্গলবার সকালে হাই কোর্ট থেকে কোনও রক্ষাকবচ বা অন্তর্বর্তী স্থগিতাদেশ না মিললে, অভিষেককে বিধাননগর আদালতে হাজিরা দিতেই হবে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

 

তদন্তকারীদের দাবি, এই ডিজে মামলার তদন্তের স্বার্থেই অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা অত্যন্ত জরুরি। যদিও এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আইনি চ্যালেঞ্জ ছুড়েছিলেন তৃণমূল সাংসদ। এখন মঙ্গলবার নির্ধারিত সময়ের আগে হাই কোর্টে এই মামলার জরুরি ভিত্তিতে শুনানি হয় কি না, কিংবা নিম্ন আদালত থেকে অভিষেক কোনও ছাড় পান কি না, সে দিকেই নজর রাজনৈতিক ও আইনি মহলের।