বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস বন্ধের নোটিস

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস বন্ধের নোটিস
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ব্যাপক গাফিলতির অভিযোগ উঠল। এর জেরে ওই বহুতলের ৩টি ফ্লোর অবিলম্বে খালি করার নির্দেশ দিয়ে কড়া নোটিস পাঠাল রাজ্য দমকল বিভাগ। দমকলের পক্ষ থেকে ওই বহুতলের কয়েকটি অংশকে ‘বিপজ্জনক’ বলেও চিহ্নিত করা হয়েছে।

দমকল সূত্রের খবর, কলকাতার ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের ওই বহুতল ভবনে সম্প্রতি একটি যৌথ ফায়ার অডিট বা অগ্নি-সুরক্ষা সমীক্ষা চালানো হয়। সেই তদন্তেই ধরা পড়ে যে, ভবনটির অগ্নিনির্বাপণ ব্যবস্থায় বড় ধরনের খামতি রয়েছে। এর পরেই দমকলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, ওই বহুতলের বেসমেন্ট (ভূগর্ভস্থ তল), ৬ তলা এবং ৭ তলা আর কোনোভাবেই ব্যবহার করা যাবে না। নিরাপত্তার স্বার্থে অবিলম্বে এই তিনটি ফ্লোর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, বহুতলটির ফায়ার সেফটি সার্টিফিকেট বা অগ্নি-সুরক্ষাপত্রের মেয়াদ গত ১০ আগস্ট শেষ হয়ে গিয়েছে এবং তা নবীকরণ করা হয়নি। এ ছাড়া, আপদকালীন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বাইরে বেরোনোর কোনো নির্দিষ্ট পথ বা ফায়ার এক্সিট সেখানে নেই। আগুন লাগলে তা নেভানোর জন্য প্রয়োজনীয় জলের পর্যাপ্ত ব্যবস্থাও মেলেনি ওই বহুতলে। একই সঙ্গে বিকল অবস্থায় পড়ে রয়েছে স্বয়ংক্রিয় অগ্নি-সতর্কবার্তা বা ফায়ার অ্যালার্ম সিস্টেম। নোটিসে বলা হয়, বিল্ডিংয়ের ফায়ার সেফটিতে ৬ ধরনের বেনিয়ম রয়েছে। এই বেনিয়মের জন্য কেন অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস সিল করা হবে না তার জবাব চায় দমকল।