বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

অভিষেকের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির নিয়ে থানায় এফআইআর

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬
অভিষেকের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির নিয়ে থানায় এফআইআর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ড হারবার: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুকুট থেকে আরও একটি পালক খসে পড়ার উপক্রম হলো। তাঁর নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে তাঁরই সাধের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে ঘিরে দায়ের হলো গুরুতর ফৌজদারি মামলা। অনুমোদনহীন চিকিৎসা পরিষেবা এবং বেআইনিভাবে ডায়াগনস্টিক কেন্দ্র পরিচালনা করার অভিযোগে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার থানায় একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। রায়নগরের বাসিন্দা শুকদেব দাস নামের এক ব্যক্তি এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন।

অভিযোগপত্রে দাবি করা হয়েছে, ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই চিকিৎসা শিবির ও রোগ নির্ণয় কেন্দ্র চালানো হচ্ছিল। স্বাস্থ্য শিবিরের আড়ালে প্রতারণা, জাল নথিপত্র তৈরি ও ব্যবহার, ভুয়ো পরিচয় দিয়ে চিকিৎসা এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ক্লিনিক চালানোর মতো মারাত্মক অপরাধমূলক কাজ সংগঠিত হয়েছে। শুধু তাই নয়, অভিযোগকারীর দাবি, যোগ্য টেকনিশিয়ান ছাড়াই আল্ট্রাসাউন্ড (USG), এক্স-রে-র মতো ডায়াগনস্টিক যন্ত্রপাতি এবং তেজস্ক্রিয় পদার্থের অবৈধ ব্যবহার করা হয়েছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তাকে বড়সড় ঝুঁকির মুখে ফেলেছে।
এই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সহযোগী একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি ও প্রতারণা-সহ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারায় মামলা রুজু করেছে। এর পাশাপাশি ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, পারমাণবিক শক্তি আইন এবং পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট-এর বিভিন্ন ধারাও যুক্ত করা হয়েছে। মামলার সংবেদনশীলতা বিচার করে ডায়মন্ড হারবারের এসডিপিও (SDPO)-র নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।
তবে রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা তৃণমূল শিবিরের জন্য নতুন অস্বস্তি তৈরি করেছে। সম্প্রতি সরকারের পরিবর্তনের পর থেকে আমফান দুর্নীতি ও জমি মাফিয়া চক্রের মতো একাধিক বিষয়ে আইনি জটিলতায় পড়েছেন অভিষেক। পুরো ঘটনার সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।