বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

অভিষেকের সেবাশ্রয়ে এবার লিঙ্গ নির্ধারণের অভিযোগ, তুঙ্গে বিতর্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬
অভিষেকের সেবাশ্রয়ে এবার লিঙ্গ নির্ধারণের অভিযোগ, তুঙ্গে বিতর্ক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডায়মন্ড হারবার মডেল এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির ঘিরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ যেন থামতেই চাইছে না। ভুয়ো ডাক্তার ও বেআইনিভাবে সরকারি পরিকাঠামো ব্যবহারের ভূরি ভূরি অভিযোগের পর, এবার এই শিবিরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মতো মারাত্মক ও সংবেদনশীল অভিযোগ উঠল। এই ঘটনা সামনে আসতেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। দোষ প্রমাণিত হলে অভিষেকের গ্রেফতারি পর্যন্ত হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশ এবং ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) এই বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন। তাঁর দাবি, সেবাশ্রয় শিবিরে নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে পোর্টেবল আলট্রাসনোগ্রাফি (ইউএসজি) মেশিন চালানো হচ্ছিল। সেই মেশিন ব্যবহার করেই গর্ভবতী মহিলাদের গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ করা হতো বলে অভিযোগ। ববি ইতিমধ্যেই এই মর্মে ডায়মন্ড হারবার ও বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চিকিৎসা পরিভাষায় পি সি অ্যান্ড পি এন ডি টি (PC & PNDT) আইন অনুযায়ী ভারতে প্রসবের আগে লিঙ্গ নির্ধারণ করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া কোনো নির্দিষ্ট ঠিকানার বাইরে ইউএসজি মেশিন নিয়ে গিয়ে পরীক্ষা করা যায় না। বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই শিবিরে সমস্ত আইন ভেঙে ডিগ্রিহীন কর্মীদের দিয়ে ইউএসজি করানো হয়েছে এবং গোপনে লিঙ্গ নির্ধারণের মতো বেআইনি কারবার চালানো হয়েছে।
এই মারাত্মক অভিযোগ প্রকাশ্যে আসার পর স্বাস্থ্য দফতরে শোরগোল পড়ে গিয়েছে। ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, মানুষের জীবন এবং দেশের আইন নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না। শিবিরের সঙ্গে যুক্ত স্বাস্থ্য দফতরের আধিকারিক ও চিকিৎসকদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে প্রধান উদ্যোক্তা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে।