বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ABRSM-এর সভায় শিক্ষাপ্রতিমন্ত্রী: শিক্ষার পুনর্নির্মাণে সরকার-ABRSM যৌথ উদ্যোগ

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬
ABRSM-এর সভায় শিক্ষাপ্রতিমন্ত্রী: শিক্ষার পুনর্নির্মাণে সরকার-ABRSM যৌথ উদ্যোগ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা ‘অপরিসীম’ রবিবার ABRSM-এর বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে রাজ্যের শিক্ষাপ্রতিমন্ত্রী ও বিধায়ক কৌশিক চৌধুরী বলেন, "পরম বৈভবশালী ভারতবর্ষ" গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। প্রায় ১০০০ শিক্ষকের উপস্থিতিতে হওয়া এই সভায় তিনি ABRSM-এর কাজের প্রশংসা করে বলেন, সংগঠনটি শিক্ষকদের মধ্যে জাতীয়তাবোধ ও শিক্ষার আদর্শের বার্তা ছড়িয়ে দেওয়ার কাজ করছে।

শিক্ষার মানোন্নয়নে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে ABRSM।
মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার পুনর্নির্মাণে রাজ্য সরকার ABRSM-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। মুখ্যমন্ত্রী ও শিক্ষা দপ্তরের সরাসরি যোগাযোগও রয়েছে সংগঠনের সঙ্গে। তাঁর আশা, এই যৌথ উদ্যোগের ফলে রাজ্যের শিক্ষার গুণগত মান উল্লেখযোগ্যভাবে বাড়বে।

শিক্ষক-ছাত্র অনুপাতে বৈষম্য, উদ্বেগ প্রকাশ সরকারের। সভায় শিক্ষক-ছাত্র অনুপাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজ্যের সামগ্রিক অনুপাত খুব খারাপ নয়, তবে তা জাতীয় শিক্ষানীতির মানের কাছাকাছি নয়। তিনি বাস্তব চিত্র তুলে ধরে বলেন, "শহরের অনেক স্কুলে ৩ জন শিক্ষকের জন্য ছাত্র মাত্র ৭ জন। আবার গ্রামের স্কুলগুলিতে ছাত্র বেশি, শিক্ষক কম।" এই বৈষম্য দূর করাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার বলে তিনি জানান।

সরকারের তিন অগ্রাধিকার-
শিক্ষামন্ত্রী সরকারের আগামীর তিনটি মূল লক্ষ্যের কথা বলেন:  
1.  প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। 
2.  গত ৫০ বছরে সরকারি স্কুলের প্রতি যে অনীহা তৈরি হয়েছে, তা কাটিয়ে মানুষকে ফের সরকারি স্কুলমুখী করা। 
3.  পরিকাঠামোর উন্নতির পাশাপাশি শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও পাঠদানের দক্ষতা বাড়ানো।
সংগঠনের জেলা সভাপতি অনুপম মৈত্র জানান, সংগঠনটাকে মজবুত রাখতে এবং আগামী দিনের শিক্ষা ক্ষেত্রে সংগঠনকে এগিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে।  

বক্তব্যের শেষে তিনি বলেন, "আমাদের দায়িত্ব শুধু ছাত্রদের পড়ানো নয়, শিক্ষকদেরও ভালো রাখা। সরকার সেই দায়িত্ব পালনে বদ্ধপরিকর।" ABRSM-এর নেতৃত্বের মতে, সরকারের এই সহযোগিতা রাজ্যের শিক্ষা ক্ষেত্রে নতুন দিশা দেখাবে।