বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

নকল রুখতে 'তেশা ইনসাইড', বহরমপুরে কর্মশালা অ্যাকশন তেসার

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬
নকল রুখতে 'তেশা ইনসাইড', বহরমপুরে কর্মশালা অ্যাকশন তেসার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: বাজারে নকল প্লাই রুখতে এবং গ্রাহকদের সচেতন করতে অভিনব প্রযুক্তি নিয়ে এল 'অ্যাকশন তেসা'। মঙ্গলবার বহরমপুরে আয়োজিত এক বিশেষ কর্মশালায় নতুন প্রযুক্তি 'তেসা ইনসাইড' প্রদর্শন করল সংস্থা।

এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার (ইস্ট জোন) স্বরূপ ব্যানার্জি, সহ তেসার অন্যান্য পদাধিকারীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১২০ জন ছুতার মিস্ত্রি ও ডিজাইনার। 

অনুষ্ঠানে স্বরূপ ব্যানার্জি বলেন, "আমাদের প্রোডাক্ট এবং যে প্রযুক্তিতে তা তৈরি হয়, সে সম্পর্কে সকলকে অবগত করতেই আজকের এই কর্মশালা। পুরনো প্রোডাক্টের পাশাপাশি বেশ কিছু নতুন প্রোডাক্টও লঞ্চ হয়েছে।"

তিনি আরও জানান, অন্যান্য সংস্থা বোর্ড তৈরিতে যেখানে ইউরিয়া ব্যবহার করে, অ্যাকশন তেসা সেখানে উন্নত টেকনিক্যাল প্রযুক্তি ব্যবহার করে।

এরিয়া সেলস ম্যানেজার নীলাদ্রি দে জানান, "আজ মূলত যারা এই কর্মশালায় এসে উপস্থিত হয়েছেন তাদের এই প্রোডাক্ট সম্পর্কে বোঝানোর জন্যই ডাকা হয়েছে। মার্কেটে যে প্লাই আছে তারই সমকক্ষ তাদের এই প্রোডাক্ট।"

নকল রোখাই এখন বড় চ্যালেঞ্জ। সে প্রসঙ্গে তিনি বলেন, "ভারতে প্রথমবার আমরাই 'তেসা ইনসাইড' প্রযুক্তি লঞ্চ করেছি। অ্যাকশন তেসা বোর্ডের ওপর UV টর্চ ফেললেই আমাদের লোগো দেখা যাবে। অনেক অসাধু ব্যবসায়ী অন্য কোম্পানির বোর্ডকে অ্যাকশন তেসা বলে চালিয়ে গ্রাহকদের ঠকাচ্ছেন। আসল-নকল চেনাতেই এই উদ্ভাবন।"