বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

অগ্নিবীরদের জন্য আধাসেনায় বিরাট সুযোগ

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬
অগ্নিবীরদের জন্য আধাসেনায় বিরাট সুযোগ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন অগ্নিবীরদের কর্মসংস্থানে এক ঐতিহাসিক পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ) এবং অসম রাইফেলসে কনস্টেবল ও রাইফেলম্যান পদে এবার থেকে ৫০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে প্রাক্তন অগ্নিবীরদের জন্য। সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এই বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই।

এই সিদ্ধান্তের ফলে চার বছরের মেয়াদ শেষে চাকরি হারানো যুবকদের ভবিষ্যৎ অনেকটাই সুরক্ষিত হবে। কেন্দ্রের তরফে সাফ জানানো হয়েছে, আধাসেনায় নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধু তাই নয়, বড়সড় ছাড় দেওয়া হয়েছে শারীরিক সক্ষমতার পরীক্ষাতেও। চাকরিপ্রার্থীদের আর কোনো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (পিএসটি) এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (পিইটি) দিতে হবে না। এর ফলে অগ্নিবীরদের আধা সামরিক বাহিনীতে যোগ দেওয়া অনেকটাই সহজ হয়ে গেল।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের এই বিশেষ সুযোগের রূপরেখা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি এবং অসম রাইফেলসের আসন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতেই এই সংরক্ষণের কথা পরিষ্কার জানানো হবে। সাধারণ ভাবে সমস্ত প্রাক্তন অগ্নিবীররাই এই চাকরিতে ৩ বছরের বয়সের ছাড় পাবেন। প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য থাকছে বিশেষ উপহার, তাঁরা অতিরিক্ত ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া চাকরিপ্রার্থীদের মহলে। সামরিক প্রশিক্ষণে দক্ষ এই যুবকদের সরাসরি আধাসেনায় অন্তর্ভুক্ত করলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রাথমিকভাবে অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, কেন্দ্রের এই মেগা সংরক্ষণের সিদ্ধান্ত তার ক্ষতে অনেকটাই প্রলেপ দেবে বলে মনে করা হচ্ছে।