বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পর্ন আসক্তি, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬
পর্ন আসক্তি, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ পর্ন দেখার আসক্তি অনেকেরই থাকে। নীল ছবিতে দেখা ঘটনাগুলি বাস্তব নয়, সেই ফারাকটাও করতে ভুলে যান কেউ কেউ। সম্প্রতি এমন কারণেই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন আলিগড়ের এক মহিলা।

পুলিশকে তিনি জানান, তাঁর স্বামী বিভিন্ন কায়দা ও ভঙ্গিতে তাঁর সঙ্গে সঙ্গম করতে চাইতেন, পর্ন দেখেই তিনি সেই সব কায়দা শিখতেন। মিলনের সময় স্বামীর স্ফূর্তির সঙ্গে তাল মেলাতে পারছেন না তিনি। মহিলা বলেন, ‘‘আমার স্বামীর প্রতি দিন নীল ছবি দেখার অভ্যাস। একা নন, আমাকেও জোর করে নীল ছবি দেখাতেন তিনি। তার পর নীল ছবিতে যা যা কাণ্ড ঘটত, আমাকে ও বাধ্য করত সেই একই ভাবে তাঁকে সুখ দেওয়ার জন্য। আমি এই বিষয় আমার শাশুড়িকেও জানিয়েছি, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তিনি উল্টে আমায় বলতেন স্বামীকে সুখ দিতে সে যা যা করতে চাইছে, তাই তাই করো।’’
মহিলা একা নন, মহিলার মা-ও থানায় গিয়ে জামাইয়ের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করেন। তাঁর মেয়েকে জামাই যৌন নিগ্রহ করছেন বলে থানায় আসেন মহিলার মা-ও। মেয়েকে যৌন অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য পুলিশের কাছে অনুরোধ জানান মহিলা।