বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

অন্নপূর্ণা যোজনার সমর্থনে মিছিল

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬
অন্নপূর্ণা যোজনার সমর্থনে মিছিল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: অন্নপূর্ণা যোজনার সমর্থনে বীরভূমের মুরারইয়ে বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে এক সুসজ্জিত মহা মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে মুরারই থানার অন্তর্গত মুরারই বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি বিপুল সংখ্যক পুরুষ কর্মী-সমর্থকও অংশগ্রহণ করেন। মিছিলের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা এবং বিজেপির বিভিন্ন ঘোষিত জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে প্রচার চালানো হয়।
এদিন উপস্থিত বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়, সরকার যে সমস্ত প্রকল্পের ঘোষণা করেছে, সেগুলি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। তবে ধাপে ধাপে সমস্ত প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে তারা দাবি করেন। সাধারণ মানুষকে ধৈর্য ধরার আহ্বানও জানানো হয়।